কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা WHO-এর

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও আতঙ্ক ছড়াচ্ছে ইবোলা। আফ্রিকার দুই দেশে দ্রুত বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে এখনও এটিকে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়নি। তবুও বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবিলা করা জরুরি।

WHO জানিয়েছে, বুন্দিবুগিও নামে পরিচিত ইবোলার একটি বিরল স্ট্রেইন বর্তমানে কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে। কর্মকর্তারা শুক্রবার প্রথম এই প্রাদুর্ভাবের কথা ঘোষণা করেন, যেখানে ৬৫ জনের মৃত্যু এবং ২৪৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছিল। আফ্রিকা সিডিসি-র তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩৩৬-এ পৌঁছেছে এবং ১৩ জনের সংক্রমণ নিশ্চিত হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতুরির রাজধানী বুনিয়ায় প্রতিদিন একাধিক মানুষের মৃত্যু হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্যকর্মীরা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করার চেষ্টা করছে।

আরও পড়ুন: কুমিল্লায় মূক-বধির তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

বিশেষজ্ঞদের মতে, এই প্রাদুর্ভাব প্রথমে মঙ্গওয়ালু নামের একটি খনি অঞ্চলে শুরু হয়। পরে তা রুয়ামপাড়া ও বুনিয়াসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ইবোলা ভাইরাস সাধারণত রক্ত, বমি, ঘাম এবং অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে ছড়ায়। এটি অত্যন্ত প্রাণঘাতী এবং দ্রুত চিকিৎসা না হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। ১৯৭৬ সালে প্রথম শনাক্ত হওয়ার পর এটি কঙ্গোতে ইবোলার ১৭ তম প্রাদুর্ভাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলি এখন জরুরি ভিত্তিতে কাজ করছে।

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

বক্সঅফিসে হাহাকার! ২ দিনে মাত্র ১৩.৭০ কোটি টাকা আয় করল ‘Pati Patni Aur Woh Do’

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলা ও তার পরিবারের ওপর অ্যাসিড হামলার অভিযোগ

সিনেমার শুটিংয়ে ৬০ শতাংশ আর্থিক ছাড়ের ঘোষণা সৌদি আরবের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

দ্বিতীয় দফা ভোটের আগেই চন্দ্রনাথকে খুনের চেষ্টা! জেরায় বিস্ফোরক তথ্য

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন সাই সুদর্শন, ভাঙলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ড

আলোচনা ভেস্তে গেলে আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলার ছক আমেরিকা ও ইজরায়েলের