দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কেমন রয়েছেন যাত্রীরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে ভয়াবহ ঘটনা। রবিবার ভোরে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের (ট্রেন নম্বর ১২৪৩১) বি-১  কামরায় আগুন লাগে বলে জানা গিয়েছে। ওই  কামরা থেকে পাশের একটি কামরায় আগুন আগুন ছড়িয়ে পরে। দু’টি কামরাই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন লাগতেই ট্রেনের মধ্যে থাকা  যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পরে। 

জানা গিয়েছে, কোটার বিক্রমগড় আলোট রেলস্টেশনের কাছে ৬৮ জন যাত্রী বহনকারী বি-১  কামরায় রবিবার (১৭ মে) ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগে। সেই কামরা  থেকে অন্য একটি কামরাতেও আগুন ছড়ায়। তবে স্বস্তির খবর এটাই ভয়াবহ অগ্নিকাণ্ডে কারও মৃত্যু হয়নি। সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কামরাটিকে রেক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আগুন লেগেছে প্রথমে বুঝতে পারেন ট্রেনের গার্ড। তিনি দ্রুত লোকো পাইলটকে সতর্ক করেন।   

আরও পড়ুন: কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা WHO-এর

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তদন্ত চলছে।  রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরলমের তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করেছিল এবং আজ রবিবার দুপুর ১২:৩০ মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর কথা ছিল। আগুন লাগার খবর পাওয়ার পরেই  ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে যায়। দ্রুত  আগুন নেভানোর কাজ শুরু করে। দুটি কামরা থেকেই যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। 

 

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান