বেড়াতে গেলেই পেটের সমস্যা? জানুন কোন-কোন বিষয়ে আগাম সতর্কতা প্রয়োজন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেড়াতে বেরোলেই অনেকের শরীর খারাপ, বমিভাব বা পেটের সমস্যার মতো অস্বস্তি দেখা দেয়। বিশেষ করে দীর্ঘ সময় গাড়িতে যাত্রা করলে এই সমস্যা আরও বেড়ে যায়। চিকিৎসকদের মতে, ভ্রমণের আগে ও সফরচলাকালীন খাদ্যাভ্যাসে সচেতন না হলে ডায়রিয়া, বদহজম কিংবা দুর্বলতার ঝুঁকি বাড়তে পারে। তাই বেড়াতে যাওয়ার আগে কী খাবেন আর কী এড়িয়ে চলবেন, তা জানা অত্যন্ত জরুরি।

দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন:
গাড়িতে যাত্রার সময় অনেকের শরীর দুধ বা ভারী দুগ্ধজাত খাবার সহ্য করতে পারে না। ফলে পেটে অস্বস্তি কিংবা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ভ্রমণের আগে দুধ, মাখন বা অতিরিক্ত চিজ জাতীয় খাবার এড়িয়ে হালকা খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিন:
বাইরে ঘোরাঘুরির সময় হাতে সহজেই ধুলো-ময়লা ও জীবাণু জমে। সেই হাত পরিষ্কার না করে খাবার খেলেই সংক্রমণের আশঙ্কা বাড়ে। তাই খাবার খাওয়ার আগে সাবান বা স্যানিটাইজার দিয়ে ভালভাবে হাত পরিষ্কার করা জরুরি।

শরীর খারাপ লাগলে বিশ্রাম নিন:
ভ্রমণের মাঝে শরীর খারাপ অনুভব করলে অতিরিক্ত হাঁটাচলা বা পরিশ্রম না করাই ভাল। কিছু সময় বিশ্রাম নিলে শরীর অনেকটা স্বাভাবিক হয়ে আসে এবং দুর্বলতাও কমে।

প্রোবায়োটিক খাবার রাখুন খাদ্যতালিকায়:
চিকিৎসকদের মতে, দইয়ের মতো প্রোবায়োটিক খাবার হজমশক্তি ভাল রাখতে সাহায্য করে। এটি পেটের সংক্রমণ ও ডায়রিয়ার ঝুঁকি কমাতেও কার্যকর। তাই দুধের পরিবর্তে টক দই খাওয়া উপকারী হতে পারে।

পর্যাপ্ত জল পান করুন:
ভ্রমণের সময় শরীরে জলের ঘাটতি তৈরি হলে ক্লান্তি ও অসুস্থতা বাড়তে পারে। তাই নিয়মিত বিশুদ্ধ জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত জল শরীরকে সতেজ রাখে এবং অসুস্থ হওয়ার ঝুঁকিও কমায়।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব