২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

Share:

নিজস্ব প্রতিনিধি:  কেরলমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেসের মনোনীত সদস্য ভি ডি সতীশন।  সোমবার (১৮ মে) সকালে তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে রাহুল গান্ধি সহ শীর্ষ কংগ্রেস নেতাদের উপস্থিতিতে হয়েছে মেগা শপথগ্রহণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীর্ঘ ১০ বছর পর কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) পুনরায় ক্ষমতায় ফিরে এসেছে।  

সোমবার কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সতীশন এবং তাঁর ২০ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বিজেপি বিধায়ক রাজীব চন্দ্রশেখর, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী  ডিকে শিবকুমার, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি , কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ আরও অনেকে। প্রায় ছয় দশকে এই প্রথমবারের মতো  কেরলমের পুরো মন্ত্রিসভা একই দিনে একসঙ্গে শপথ  নিয়েছে। 

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

নতুন মন্ত্রিসভায় রমেশ চেনিথালা, কে মুরালিধরন এবং কেরলমের প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান সানি জোসেফের মতো সিনিয়র নেতা অন্তর্ভুক্ত রয়েছে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের পাঁচজন মন্ত্রী রয়েছেন, যার মধ্যে পিকে কুনহালিকুট্টি, কেএম শাজি, পিকে বশীর, এন শামসুদিন এবং ভিই আবদুল গফুর রয়েছেন। অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, সিপি জন, এপি অনিলকুমার, টি সিদ্দিক, পিসি বিষ্ণুনাধ, রোজি এম জন, বিন্ধু কৃষ্ণ, এম লিজ্জু, কেএ থুলসি এবং ওজে জেনেশ। সতীশন জানিয়েছেন, থিরুভানচুর রাধাকৃষ্ণান স্পিকার, শানিমল উসমান ডেপুটি স্পিকার এবং অপু জন জোসেফ সরকারি চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন।  

তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫