মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের রাস্তায় এখন নতুন ট্রেন্ড ইলেকট্রিক স্কুটার। পেট্রোলের বাড়তি দাম এবং কম খরচে যাতায়াতের সুবিধার কারণে সাধারণ মানুষের ঝোঁক দ্রুত বাড়ছে ইভির দিকে। আর এই প্রতিযোগিতার বাজারে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে TVS iQube। কম চার্জিং খরচ, আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত রেঞ্জের কারণে স্কুটারটি এখন দেশের অন্যতম সর্বাধিক বিক্রিত ইলেকট্রিক স্কুটার। অন্যদিকে, Bajaj Chetak-ও মানুষের খুব পছন্দের।

কেন এত জনপ্রিয় TVS iQube?

  • মাত্র ২০ থেকে ২২ টাকায় সম্পূর্ণ চার্জ করা যায়
  • একবার চার্জে ৯৪ কিমি থেকে ২১২ কিমি পর্যন্ত যাওয়া যায়
  • স্মার্ট ডিজাইন ও আধুনিক ফিচারের কারণে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়
  • পেট্রোল স্কুটারের তুলনায় অনেক কম রক্ষণাবেক্ষণ খরচ

আরও পড়ুনঃ ফাঁকা আসন ৩টি, IPL-এর প্লেঅফের লড়াইয়ে টিকে যে ৭ দল

বিক্রির নিরিখে কার সাফল্য কত?

২০২৬ সালের এপ্রিল মাসে TVS বিক্রি করেছে প্রায় ৩৭,১৯৩টি iQube স্কুটার। গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। ২০২৫ সালের এপ্রিল মাসে বিক্রি হয়েছিল ২৭,৬০৪টি ইউনিট। একই সময়ে Bajaj Chetak-এর বিক্রি হয়েছে ৩৪,৩০৪ ইউনিট। ভারতের শীর্ষ পাঁচটি সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকায় এখন দুটি ইলেকট্রিক স্কুটারের উপস্থিতি ইভি বাজারের দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

ব্যাটারি ও রেঞ্জ

 ২.২ kWh ব্যাটারি। একবার চার্জে প্রায় ৯৪ কিমি রেঞ্জ।  ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা ৪৫ মিনিট।

টপ ভ্যারিয়েন্ট

৫.৩ kWh শক্তিশালী ব্যাটারি। সর্বোচ্চ ২১২ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়।

দাম কত?

TVS Motor Company একাধিক ব্যাটারি ও রঙের বিকল্পে iQube বাজারে এনেছে। ব্যাটারি অ্যাজ এ সার্ভিস (BaaS) প্ল্যানের অধীনে স্কুটারটির প্রাথমিক দাম শুরু হয় প্রায় ৯৪,৯৯৯ টাকা থেকে। ফলে কম খরচে আধুনিক প্রযুক্তির স্কুটার কিনতে চাইলে TVS iQube এখন অনেক ক্রেতার প্রথম পছন্দ হয়ে উঠছে।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা