বিজেপি কর্মী -সমর্থকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি কোচবিহার: উত্তরবঙ্গে কোচবিহারে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা। বিজেপি দলের কর্মী-সমর্থকদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং নারীদের শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার করা হল আব্দুল কাদের হককে(Abdul Kader Haq)। সোমবার গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলের একাধিক কর্মী-সমর্থকের পক্ষ থেকে আব্দুল কাদের হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ, নির্বাচনী আবহে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিজেপি কর্মী – সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয়।ভাঙচুর ও লুটপাট করা হয়। পাশাপাশি কয়েকজন মহিলা শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন।

সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে বেশ কিছু তথ্যপ্রমাণ সামনে আসার পর সোমবার সকালে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে কোচবিহার আদালতে(Coochbehar Court) পেশ করা হয়।পুলিশের দাবি, ধৃত নেতার বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা জানতে চাইছেন, এই ঘটনাগুলির পিছনে আরও কারা জড়িত ছিল এবং সংগঠিতভাবে হামলার কোনও পরিকল্পনা করা হয়েছিল কি না।প্রসঙ্গত, গত কয়েক দিনের মধ্যেই কোচবিহারে পরপর দুই তৃণমূল ব্লক সভাপতির গ্রেফতারের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনের কড়া অবস্থানের প্রভাব পড়তে শুরু করেছে জেলার রাজনীতিতেও।

বিরোধী শিবিরের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হত। যদিও তৃণমূল কংগ্রেস-এর তরফে এখনও পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।এদিকে, আব্দুল কাদের হকের গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আদালত চত্বরে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনীও রাখা হয়েছিল।তদন্তকারী সংস্থার দাবি, অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত চলছে এবং ভবিষ্যতে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। জেলার রাজনৈতিক পরিস্থিতির দিকে এখন নজর রয়েছে প্রশাসনেরও।

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

চলন্ত গাড়িতে আগুন, বাবা-মেয়ের মর্মান্তিক পরিণতি

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

মহারাষ্ট্রের পালঘরে বরযাত্রী বোঝাই গাড়ি-ট্রাক সংঘর্ষ, ১৩ জনের মৃত্যু

‘স্লো ট্রাভেল’-এর নতুন ট্রৈন্ড , ঘুরে আসুন পাহাড়ের কোলে শান্ত উত্তরাখণ্ডে

আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং

বেড়াতে গেলেই পেটের সমস্যা? জানুন কোন-কোন বিষয়ে আগাম সতর্কতা প্রয়োজন