মহারাষ্ট্রের পালঘরে বরযাত্রী বোঝাই গাড়ি-ট্রাক সংঘর্ষ, ১৩ জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আনন্দ নিমিষে বদলে গেল বিষাদে। সোমবার (১৮ মে) পালঘর জেলায় মুম্বই-আহমেদাবাদ সড়কে বরযাত্রী বোঝাই টেম্পোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। নিহতদের এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ারও ঘোষণা করেছেন।

কাসা থানার সিনিয়র ইন্সপেক্টর অমর পাতিল জানিয়েছেন, এদিন বিকেল চারটে নাগাদ টেম্পোতে চেপে জনা পঞ্চাশেক বরযাত্রী এক বিয়েবাড়িতে যাচ্ছিলেন। বাপুগাঁও কাড়কিপাড়ার বাসিন্দা বলরাম জয়রাম ডান্ডেকরের বিয়ের অনুষ্ঠানে সামিল হতে যাচ্ছিলেন তাঁরা। দাহানু তালুকের ধানিওয়াড়ি গ্রামের কাছে মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিমিষেই টেম্পোটি উল্টে যায়। বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারাই প্রাথমিকভাবে উদ্ধারের কাজে হাত লাগান। গুরুতর আহতদের উদ্ধার করে কাসা উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। বেশ কয়েকজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কীভাবে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকদের অনুমান, বেপরোয়া গতির কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। আহতদের চিকি‍ৎসার যাবতীয় বন্দোবস্থ করতে স্থানীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪