সাতপুরার কোলে এক অন্যরকম পাহাড়ি সফর, উইকেন্ড ট্রিপে ঘুরে আসুন পাঁচমারি

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধ্যপ্রদেশের কোলে লুকিয়ে থাকা ছোট্ট পাহাড়ি শহর পাঁচমারি। যেন প্রকৃতির হাতে আঁকা এক স্থির ছবির মতো। ‘সাতপুরার রানি’ নামে পরিচিত এই হিল স্টেশন ঘন জঙ্গল, ঝর্না, গুহা আর মেঘে ঢাকা পাহাড়ের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,০৬৭ মিটার উচ্চতায় অবস্থিত পাঁচমারি মধ্যপ্রদেশের একমাত্র হিল স্টেশন। প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর নিরিবিলি ছুটি সবকিছুর স্বাদ একসঙ্গে পাওয়া যায় এখানে। পাঁচমারির বিশেষত্ব তার অদ্ভুত শান্ত পরিবেশ। ব্রিটিশ আমলের চার্চ, প্রাচীন গুহা, জলপ্রপাত আর সাতপুরা জঙ্গলের সবুজে ঘেরা রাস্তা মিলিয়ে জায়গাটি যেন সিনেমার দৃশ্যের মতো। বর্ষাকালে পাহাড় সবুজে গাছপালায় মোড়া থাকে, আর শীতে কুয়াশা ঘেরা সকাল এক অনন্য অনুভূতি দেয়।

বিশেষ দর্শনীয় স্থান

ধূপগড়

ধূপগড় হল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হোশাঙ্গাবাদ জেলার পাঁচমারি হিল স্টেশনে অবস্থিত সাতপুরা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ। পাহাড়ের মাথা থেকে সাতপুরা রেঞ্জের অসাধারণ দৃশ্য দেখা যায়।

বি ফলস

বি ফলস  যা ‘যমুনা প্রপাট’ নামেও পরিচিত, মধ্যপ্রদেশের পাঁচমারিতে অবস্থিত একটি জনপ্রিয় জলপ্রপাত। প্রায় ৩৫ মিটার (১১৪ ফুট) উঁচু এই জলপ্রপাতটি ঘন সবুজ বন ও প্রাকৃতিক জলাশয়ের জন্য বিখ্যাত। এখানে পৌঁছতে কিছুটা ট্রেক করতে হয়।

জটাশঙ্কর গুহা

প্রাকৃতিকভাবে তৈরি এই গুহার ভিতরে শিবলিঙ্গ রয়েছে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যও দারুণ।

পাণ্ডব গুহা

কথিত আছে, মহাভারতের পাণ্ডবরা বনবাসের সময় এখানে আশ্রয় নিয়েছিলেন। ইতিহাস ও পুরাণের মিশেলে জায়গাটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।

হ্যান্ডি খো ও প্রিয়দর্শিনী পয়েন্ট

গভীর উপত্যকা আর পাহাড়ি দৃশ্যের জন্য এই দুটি জায়গা ভীষণ জনপ্রিয়। ফটোগ্রাফি প্রেমীদের জন্য আদর্শ স্পট।

কী খাবেন?

পাঁচমারিতে উত্তর ভারতীয় খাবারের পাশাপাশি স্থানীয় খাদ্যের স্বাদও পাওয়া যায়। পোহা ও জিলিপি এখানে সকালের জনপ্রিয় খাবার। পাহাড়ি কফি শপে গরম চা ও পকোড়া খেতে পারেন। পর্যটকদের জন্য ভেজ ও নন-ভেজ দুই ধরনের খাবারই এখানে সহজলভ্য।

কোথায় থাকবেন?

পাঁচমারিতে পকেট ফ্রেন্ডলি বাজেট হোটেল থেকে শুরু করে রিসর্ট সব ধরনের থাকার ব্যবস্থা রয়েছে।

হোটেল: ₹১,০০০ – ₹২,০০০ টাকা (মাথাপিছু এক রাতের ভাড়া)

মিড-রেঞ্জ রিসর্ট: ₹৩,০০০ – ₹৬,০০০ (মাথাপিছু এক রাতের ভাড়া)

লাক্সারি স্টে: ₹৮,০০০+ (মাথাপিছু এক রাতের ভাড়া)

এছাড়া মধ্যপ্রদেশ ট্যুরিজমের বেশ কয়েকটি সুন্দর রিসর্টও রয়েছে। উইকএন্ড বা ছুটির মরশুমে আগে থেকে বুকিং করাই ভালো।

বাজেট

দু’জনের ৩ দিনের একটি সাধারণ পাঁচমারি ট্রিপের খরচ-

ট্রেন/বাস যাতায়াত ₹৩,০০০-₹৫০০০ টাকা মাথা পিছু ভাড়া।

 হোটেল- ₹৩,০০০ – ₹৮,০০০  টাকা মাথা পিছু ভাড়া।

খাবার- ₹১,৫০০ – ₹৩,০০০  টাকা মাথা পিছু ভাড়া।

স্থানীয় সাইটসিইং ও জিপসি- ₹৩,০০০ – ₹৫,০০০  টাকা ভাড়া

মোট ₹১০,০০০ – ₹২০,০০০ টাকা

জিপসি সাফারি ও ফরেস্ট পারমিটের জন্য অতিরিক্ত খরচ হতে পারে।

আদর্শ সময়

পাঁচমারি ভ্রমণের সবচেয়ে ভালো সময় সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। এই সময়ে আবহাওয়া মনোরম থাকে এবং দর্শনীয় স্থান ঘোরা আর ট্রেকিংয়ের জন্য আদর্শ। বর্ষাকালে ঝর্নাগুলি সবচেয়ে সুন্দর দেখায়, তবে অতিবৃষ্টিতে কিছু জায়গায় যাওয়া কঠিন হতে পারে। শীতে কুয়াশা আর ঠান্ডা আবহাওয়া পাহাড়কে আরও মনোরম করে তোলে।

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলা শাসক হয়ে নজির গড়লেন কিশোর

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও