টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

টিআরপি-তে বড় রদবদল। আবারও শীর্ষস্থানচ্যুত 'পরশুরাম', জায়গা দখল করল জোয়ার ভাঁটা। TRP র জট কাটিয়ে দীর্ঘদিন পরে শীর্ষে উঠেছিল এই ধারাবাহিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে বড় রদবদল। আবারও শীর্ষস্থানচ্যুত ‘পরশুরাম’, জায়গা দখল করল জোয়ার ভাঁটা। TRP র জট কাটিয়ে দীর্ঘদিন পরে শীর্ষে উঠেছিল এই ধারাবাহিক। কিন্তু লেগে গেল কারও নজর। ২ সপ্তাহও টিআরপি-র শীর্ষে টিকতে পারলো না ‘পরশুরাম’। নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটার কাছে মুখ পুড়ল পরশুরামের। একেবারে ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘গঙ্গা’, ‘পরিণীতা’রা। আসলে বাংলার পালাবদলের আঁচ পড়েছে টলিউডেও। প্রায় দুই দশক টলিউডের গিল্ড-ফেডারেশনে রাজত্ব করা তৃণমূল নেতা স্বরূপ-অরূপ বিশ্বাসের জমানা শেষ করে দুর্নীতিমুক্ত টলিউডের ঘোষণা দিয়েছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। দর্শক আকৃষ্ট করার জন্যে ধারাবাহিকের কাহিনীতে আর পরকীয়া দেখানো হবে না, সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। সেই মতোই রেডি হচ্ছে নতুন ধারাবাহিকগুলি।

যাই হোক, আজ বৃহস্পতিবার (৪ জুন)। সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। গত সপ্তাহে টিআরপির শীর্ষাসনে ছিল ‘পরশুরাম’। কিন্তু এ সপ্তাহে চমক দেখিয়ে আবারও টিআরপি-র শীর্ষে জায়গা করে নিল জোয়ার ভাঁটা। দ্বিতীয়স্থানে পরশুরাম, তৃতীয় স্থানে রয়েছে, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, গঙ্গা, পরিণীতা, চতুর্থ স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি, কণে দেখা আলো, প্রতিজ্ঞা, সংসারের সংকীর্তন, পঞ্চমে রয়েছে, ঘূর্ণি, ও মোর দরদিয়া, কুসুম।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: জোয়ার ভাঁটা ৫.১

দ্বিতীয়: পরশুরাম ৪.৯

তৃতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি, পরিণীতা ৪.৬

চতুর্থ: তারে ধরি ধরি মনে করি, সংসারের সংকীর্তন প্রতিজ্ঞা ৪.৪

পঞ্চম: ও মোর দরদিয়া, কুসুম ৪.১

ষষ্ঠ: প্রতিজ্ঞা ৩.৯

সপ্তম: গঙ্গা ৩.৮

অষ্টম: ঘূর্ণি ৩.৩

নবম: কণে দেখা আলো ৩.২

দশম: লক্ষ্মী ঝাঁপি ২.৯

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি 

প্রতিদিন ডাল-সবজি খেয়ে বিরক্ত? স্বাদ বদলে বানান পাহাড়ি স্টাইলের ‘ভাট কে ডুবকে’