উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের উত্তরাখণ্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আর এই দাবানল প্রাণঘাতী রূপ নিচ্ছে। চারদিকে আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। উত্তরাখণ্ডের বনাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখন শুধু গাছপালা নয়, কেড়ে নিচ্ছে মানুষের প্রাণও। আগুন নেভাতে গিয়ে পৃথক দুই ঘটনায় মৃত্যু হয়েছে এক পুরুষ ও এক মহিলার। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে চার ধাম যাত্রাতেও তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে। 

জানা গিয়েছে, চামোলি জেলার জোশীমঠ এলাকার পাখি গ্রামের বাসিন্দা ৪৩ বছরের রাজেন্দ্র সিং বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নেভানোর কাজে অংশ নিয়েছিলেন। স্থানীয়দের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় তিনি গুরুতরভাবে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবিতে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা।

আরও পড়ুন: ৫৬ দিনে লন্ডন থেকে বাইকে লাহোরে পৌঁছলেন এই মহিলা, হতবাক নেটদুনিয়া

অন্যদিকে, তেহরি গাড়োয়ালের কীর্তিনগর ব্লক থেকেও সামনে এসেছে আরও একটি হৃদয়বিদারক ঘটনা। পান্ডুলা গ্রামের বাসিন্দা বছর ৫০-এর অঞ্জু দেবীর বাড়ির দিকে দ্রুত ছড়িয়ে পড়ছিল আগুন। নিজের ঘর বাঁচাতে তিনি আগুন নেভানোর কাজে নেমে পড়েন। কিন্তু ভয়াবহ আগুনের মধ্যে আটকে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দাবানলের প্রভাব এখন শুধু বনাঞ্চলেই সীমাবদ্ধ নেই। রুদ্রপ্রয়াগের পাহাড় ও উপত্যকা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় চার ধাম যাত্রায় অংশ নেওয়া তীর্থযাত্রীদেরও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ধোঁয়ার কারণে দৃশ্যমানতাও অনেক কমে গিয়েছে।এদিকে উত্তরকাশীতেও আগুন দ্রুত আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়ছে। বাসুগাঁওয়ের কাছে ভয়াবহ আগুন লাগার পর এসডিআরএফ, বন দফতর ও দমকল বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। আগুন যাতে গ্রামে ছড়িয়ে না পড়ে, তার জন্য দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

‘বিজেপির শাসনকালে কেউ ভোটারাধিকার থেকে বঞ্চিত হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক