‘বিকশিত ভারত ২০৪৭ আমাদের অঙ্গীকার, কোনও স্লোগান নয়,’ বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বিকশিত ভারত ২০৪৭ শুধুমাত্র স্লোগান নয়, এটি আমাদের অঙ্গীকার, তাই এই লক্ষ্যে প্রস্তাবিত কাজ দ্রুত শেষ করতে হবে,’ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ সফর সেরে গতকাল, বৃহস্পতিবার দুপুরেই ভারতে ফেরেন প্রধানমন্ত্রী। তারপরেই সন্ধ্যা থেকে দিল্লিতে ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। সেখানেই তিনি মন্ত্রীদের বাকি থাকা কাজে গতি আনতে এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেন। সঙ্গে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধের কথা মনে করিয়ে মন্ত্রীদের বিকল্প জ্বালানির কথাও ভাবতে বলেন মোদি।

প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, ‘অতীতের সাফল্য পর্যালোচনা না করে এখন ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। আমাদের সরকার ২০১৪ সাল থেকে ক্ষমতায়, কিন্তু এখন ২০২৬। ভবিষ্যতে আমরা আরও কী করতে পারি, তা আমাদের দেখতে হবে। আর পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন। বিকশিত ভারত ২০৪৭ শুধু একটি স্লোগান নয়, বরং একটি অঙ্গীকার। সমস্ত মন্ত্রককে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কেন্দ্রে জনকল্যাণ মূলক প্রকল্প রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অপ্রয়োজনীয় প্রক্রিয়ায় আটকে না থেকে সরকারি সমস্ত কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং কম সময়ে বেশি কাজ করতে হবে।’ কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্ণ হয়েছে। সঙ্গে তৃতীয় মেয়াদের দুই বছর পূর্তি হল এনডিএ সরকারের। এতদিনে কেন্দ্রীয় সরকারের সমস্ত সাফল্য, সংস্কার ও জলকল্যাণমূলক প্রকল্পগুলি ঘরে ঘরে পৌঁছে দিতে ও প্রচার করতেও মন্ত্রীদের নির্দেশ দেন মোদি। প্রধানমন্ত্রী গতকালের বৈঠকে একাধিক মন্ত্রকের থেকে রিপোর্ট গ্রহণ করেন। এলপিজির বদলে বায়ো গ্যাসের ব্যবহার বাড়ানোর কথাও বৈঠকে বলেন মোদি। বৈঠক চলাকালীন কৃষি, বন, শ্রম, সড়ক পরিবহণ, কর্পোরেট বিষয়ক, বিদেশ, বাণিজ্য এবং বিদ্যুৎ-সহ বিভিন্ন মন্ত্রকের পক্ষ থেকে একাধিক উপস্থাপনা পেশ করা হয়।

আরও পডুন: প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

গতকাল, বৃহস্পতিবারের বৈঠক নিয়ে মোদি আজ, শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে লেখেন, ‘মন্ত্রিসভার একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হল। আমরা জীবন যাত্রাকে সহজ করতে এবং ব্যবসা বৃদ্ধির জন্য কাজ করার সংকল্প নিয়েছি। আমাদের বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আরও কাজ করতে হবে, একাধিক সংস্কারের প্রয়োজন রয়েছে।’

বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’র অভিযোগ, পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু

মেয়েদের উপর নির্মম অত্যাচার হোস্টেল মালিকের ছেলের, ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত সবাই…

৭২১ বছর পর ধারের ভোজশালায় সরস্বতী বন্দনা, মহা আরতিতে মাতলেন ভক্তরা

হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

বিজেপির কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা কার্তিক ঘোষ

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে কানের উদ্দেশ্যে রওনা দিলেন ঐশ্বর্য, সঙ্গী মেয়ে আরাধ্যা

পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী, খুশি কুড়মি সমাজ

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

কান্দিতে শান্তনু সিনহার বাড়িতেও হানা ইডির, জোরদার তল্লাশি অভিযান শুরু

ইরান সংকটের জেরে ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প

অস্বস্তির মাঝেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও! কেমন থাকবে আবহাওয়া