ইরান সংকটের জেরে ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সংকটে কাঁপছে বিশ্ব রাজনীতি। এই ক্রমবর্ধমান উত্তেজনা আর আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মাঝেও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। কারণ সপ্তাহান্তেই বিয়ে ডন জুনিরের। আর সেই অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত থাকবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সময়টা মোটেও সহজ নয়। তবে সব ব্যস্ততার মাঝেও তিনি চেষ্টা করবেন বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যোগ দিতে।

আন্তর্জাতিক মহল সুত্রে খবর, এই সপ্তাহান্তে বাহামাসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তাঁর সঙ্গী বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে চলেছেন। অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত পরিসরে আয়োজন করা হচ্ছে। ৪৮ বছর বয়সী ট্রাম্প জুনিয়রের এটি দ্বিতীয় বিয়ে হতে চলেছে। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তাঁর ছেলে বিশেষভাবে চেয়েছেন তিনি যেন অনুষ্ঠানে থাকেন। কিন্তু বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের কারণে বিষয়টি অনিশ্চিত হয়ে উঠেছে।

আরও পড়ুন: প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ট্রাম্প বলেন, ‘ডন চায় আমি যাই। অনুষ্ঠানটা খুব ছোট এবং ব্যক্তিগত হবে। আমি যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমি ওকে বলেছি, সময়টা আমার জন্য সহজ নয়। ইরান পরিস্তিতি রয়েছে, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজও সামলাতে হচ্ছে।’ এই প্রসঙ্গে ট্রাম্প সংবাদমাধ্যমকেও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, ‘আমি যদি যাই, তাতেও খবর হবে। না গেলেও খবর হবে। আর সেই খবরের বেশিরভাগই হবে ভুয়ো।’ ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দীর্ঘদিন ধরেই ট্রাম্প পরিবারের ব্যবসা ও রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। তিনি বর্তমানে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাবার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা MAGA আন্দোলনের অন্যতম সক্রিয় সমর্থক হিসেবেও পরিচিত।

রাজনৈতিক মহলেও তাঁকে ভবিষ্যতের সম্ভাব্য মুখ হিসেবে দেখা হয়। গত বছর এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। যদিও ট্রাম্প এখনও প্রকাশ্যে নিজের রাজনৈতিক উত্তরসূরির নাম ঘোষণা করেননি।

 

 

 

 

 

 

 

বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’র অভিযোগ, পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু

মেয়েদের উপর নির্মম অত্যাচার হোস্টেল মালিকের ছেলের, ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত সবাই…

৭২১ বছর পর ধারের ভোজশালায় সরস্বতী বন্দনা, মহা আরতিতে মাতলেন ভক্তরা

হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

বিজেপির কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা কার্তিক ঘোষ

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে কানের উদ্দেশ্যে রওনা দিলেন ঐশ্বর্য, সঙ্গী মেয়ে আরাধ্যা

পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী, খুশি কুড়মি সমাজ

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

কান্দিতে শান্তনু সিনহার বাড়িতেও হানা ইডির, জোরদার তল্লাশি অভিযান শুরু

ইরান সংকটের জেরে ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প

অস্বস্তির মাঝেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও! কেমন থাকবে আবহাওয়া