হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান৷ জানা গিয়েছে, ধৃতের নাম কমল সরকার। জেলায় প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত কমলের বিরুদ্ধে জমি বিক্রির জন্য তোলা চাওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনাকে কেন্দ্র করে বুনিয়াদপুর সহ গোটা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, গত বুধবার (২০ মে) বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে বুধবার বংশীহারী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে উপেন্দ্রনাথ সরকার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে। বৃহস্পতিবার (২১ মে) তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।

আরও পড়ুন-বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌

উপেন্দ্রনাথ সরকারের অভিযোগ, ‘সরাইঘাট এফসিআই গোডাউনের সামনে একটি জমি ছিল। সেই জমিটা আমি বিক্রি করি। সেই সময় কমল সরকার-সহ তার জমি মাফিয়ারা আমার কাছে ২৫ লক্ষ টাকা দাবি করে। আমার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল ৷ এমনকি প্রাণে মারারও হুমকি দেয়। বাধ্য হয়ে ১৪ লক্ষ টাকা কমল সরকারের গুন্ডাবাহিনীকে দিয়ে আসি। পরবর্তীতে কমল সরকার আমার কাছে আরও এক লক্ষ টাকা চাইলে আমি তাও দিয়ে দিই। তৃণমূল আমলে আমি একাধিকবার অভিযোগ করতে গিয়েছিলা, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ সেই কারণে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর আমি লিখিত অভিযোগ করি।’ 

এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘তৃণমূল নামে যে দলটা ছিল, সেটা আসলে চোরেদের দল। সাধারণ মানুষের টাকা লুট করে দল চালানো হতো। তাই রাজনৈতিক পালাবদলের পর চোরেদের ঠিকানা এখন সংশোধনাগারে।’

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

ত্বিশা শর্মার মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে সুপারিশ মধ্যপ্রদেশ সরকারের

হলিউডে ডেবিউ করছেন বরুণ ধাওয়ান, কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে

ধূমপান না করেও মুখে ক্যানসার! GEN-Z-এর মধ্যে বাড়ছে বিপদ, সতর্কবার্তা চিকিৎসকদের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশকে দেখেই ছুটলেন, আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর

দিনে ৩৫টি সাপ্লিমেন্ট খান কিম কার্দাশিয়ান! কতটা ক্ষতিকর হতে পারে এই অভ্যাস জানেন

বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌