বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালটা অন্যদিনের মতোই শুরু হয়েছিল। হাতে ঝুড়ি নিয়ে সেদিনও জঙ্গলে গিয়েছিলেন তেন্দু পাতা কুড়াতে চার মহিলা। সবই ছিল প্রতিদিনের মতো স্বাভাবিক। কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল সবকিছু। আচমকাই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে একটি বাঘ, আর তারপর শুরু হয় ভয়ঙ্কর হামলা। মুহূর্তে প্রাণ হারান চার মহিলা।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সিন্ধেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের চার মহিলা প্রতিদিনের মতো জঙ্গলে তেন্দু পাতা সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় ওঁত পেতে থাকা একটি বাঘ আচমকা তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে জঙ্গল থেকে চিৎকারের শব্দ শোনা যায়। কিন্তু আশপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই বাঘটি একের পর এক মহিলাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

এই ঘটনার পর বনদফতরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চন্দ্রপুরে গত কয়েক বছরে চিতাবাঘের হামলার ঘটনা ক্রমশ বেড়েছে। অনেকবার সতর্ক করার পরেও বন দফতর যথাযথ ব্যবস্থা নেয়নি। গ্রামবাসীদের দাবি, জঙ্গলের ধারে থাকা গ্রামগুলিতে পর্যাপ্ত নজরদারি নেই। বন্যপ্রাণীরা প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে, ফলে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। বন দফতর জানিয়েছে, বাঘটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বনকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা