তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। প্রখর রোদ আর তাপপ্রবাহে নাজেহাল সাধারণ মানুষের জীবন। বিশেষ করে যাঁরা কাজের প্রয়োজনে দীর্ঘ সময় বাইক বা গাড়ি চালান, তাঁদের জন্য এই গরম আরও বড় বিপদের কারণ হতে পারে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকলে শরীর দ্রুত জলশূন্য হয়ে পড়ে, আর সামান্য অসাবধানতাতেই বাড়তে পারে হিটস্ট্রোকের ঝুঁকি। তাই শরীর কখন বিপদের ইঙ্গিত দিচ্ছে, তা সময়মতো বুঝে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, বাইক বা গাড়ি চালানোর সময় যদি হঠাৎ মাথা ঘোরা, তীব্র মাথাব্যথা বা চোখে ঝাপসা দেখার সমস্যা শুরু হয়, তাহলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। অতিরিক্ত গরমে শরীরে জলের ঘাটতি তৈরি হলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যেতে পারে, যার ফলে চোখে অন্ধকার দেখার মতো সমস্যা দেখা দিতে পারে। গরমে ঘাম হওয়া স্বাভাবিক হলেও, অতিরিক্ত ঘাম বা আচমকা ঘাম বন্ধ হয়ে গিয়ে ত্বক অস্বাভাবিক গরম ও শুষ্ক হয়ে গেলে তা হিটস্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে। পাশাপাশি বমি বমি ভাব, শরীর খারাপ লাগা, হাত-পায়ে খিঁচুনি বা ঝিমুনি ভাবও বিপদের সঙ্কেত হতে পারে।

তীব্র গরমে দীর্ঘ সময় বাইক বা গাড়ি চালানোর ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সিন্থেটিক বা আঁটসাঁট পোশাক এড়িয়ে চলাই ভালো। বাইক চালানোর সময় হেলমেটের ভিতরে সুতির কাপড় বা স্কার্ফ ব্যবহার করলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। একটানা এক ঘণ্টার বেশি গাড়ি বা বাইক না চালিয়ে মাঝেমধ্যে ১০-১৫ মিনিট বিরতি নেওয়া প্রয়োজন। শুধু জল নয়, শরীরে লবণের ভারসাম্য বজায় রাখতে ইলেকট্রোলাইট পানীয়ও সঙ্গে রাখা ভাল।

খাবারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যাত্রাপথে তেল-মশলাযুক্ত খাবার, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক বা অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলাই ভাল। কারণ এগুলি শরীরে ডিহাইড্রেশনের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। গাড়িচালকদের ক্ষেত্রেও রয়েছে আলাদা সতর্কতা। দীর্ঘ সময় রোদে পার্ক করে রাখা গাড়িতে উঠেই এসি চালানো উচিত নয়। আগে জানলা খুলে গরম বাতাস বের করে নেওয়ার পর ধীরে ধীরে এসি চালানো ভাল। পাশাপাশি সানশেড বা হিট-রিজেক্টিং ফিল্ম ব্যবহার করলে গাড়ির ভিতরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়।

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও