গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় কখন কী ভাইরাল হবে তা বোঝা বড়ই কঠিন। বর্তমানে একটি ভিডিও রীতিমতো ভাইরাল এখন। গুরুগ্রামের রাস্তার মাঝে হঠাৎ যদি চোখে পড়ে একেবারে ছোটখাটো “ডাবল ডেকার” গাড়ি, তাহলে যে কেউ একবার ব্রেক কষে তাকাবেই। কেউ ভাববেন সিনেমার শুটিং চলছে, কেউ আবার মনে করবেন হয়তো খেলনা গাড়ি রাস্তায় নেমেছে। আর সেই অবাক করা দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ইন্টারনেট দুনিয়ায় এমন সব কাণ্ড মাঝেমধ্যেই দেখা যায়, তবে এবার যে ভিডিওটি নেটপাড়ায় ঝড় তুলেছে, তা দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন “এটাও কি সত্যিই সম্ভব?” 

ইনস্টাগ্রামে @judwaa_vlog নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট গাড়ির উপরে আরও একটি গাড়িকে এমনভাবে বসানো হয়েছে, যেন পুরো বিষয়টি দেখতে একেবারে মিনিয়েচার ডাবল ডেকার কারের মতো লাগে। দূর থেকে দেখলে মনে হবে রাস্তায় যেন কোনও ডাবল ডেকার বাস ছুটে চলেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। রাস্তায় চলতে থাকা মানুষজনও এই অদ্ভুত গাড়িটি দেখে অবাক হয়ে তাকিয়ে থাকছেন। কেউ মোবাইল বের করে ভিডিও করছেন, আবার কেউ গাড়িটি চলে যাওয়ার পরও ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকছেন।

 

View this post on Instagram

 

A post shared by Shuaib & Sahib (@judwaa_vlog)

আরও পড়ুনঃ পা নেই, হাতের উপর ভর করেই এভারেস্ট জয় করলেন প্রাক্তন রুশ সেনা

সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সেও মজার প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে। এক নেটিজেন হাসির ছলে লিখেছেন, “পেট্রোলের দাম বাড়ার এটাই বুঝি নতুন সমাধান!” আরেকজনের মন্তব্য, “ভারতের প্রথম মিনির ডাবল ডেকার কার এটি !” কেউ আবার একে ‘দেশি ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারপিস’ বলেও প্রশংসা করেছেন। তবে এই গাড়িটি কোনও বিশেষ শো, প্রচারমূলক অনুষ্ঠান নাকি শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এর অভিনব ডিজাইন এবং অদ্ভুত চেহারাই এখন নেটদুনিয়ার মূল আকর্ষণ হয়ে উঠেছে। ইন্টারনেটে ভাইরাল হতে আজকাল বড় বাজেটের প্রয়োজন পড়ে না, দরকার শুধু একটু অন্যরকম ভাবনা। আর সেই ভাবনার জোরেই ‘ডাবল ডেকার কার’ এখন সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন।

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা