বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে হয়েছে পালাবদল। ১৫ বছর রাজ্য শাসন করার পর ক্ষমতা হারিয়েছে তৃণমূল। ক্ষমতা যাওয়ার পর এবার দলের সদর কার্যলয়ও ছেড়ে দেওয়ার নোটিস পেয়েছে তৃণমূল কংগ্রেস। ইএম বাইপাসের ধারে ভাড়া নিয়ে যে বাড়িতে এতদিন অস্থায়ী তৃণমূল ভবন চলছিল সেই বাড়ির মালিক জায়গা ছাড়ার কথা বলেছেন। জানা গিয়েছে বাড়ির মালিক তৃণমূল নেতৃত্বকে মৌখিক ভাবে বাড়ি ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। কবে ছাড়তে হবে বাড়ি সেকথাও জানিয়ে দিয়েছেন তিনি। 

তৃণমূল ২০২২ সালে ইএম বাইপাসের মেট্রোপলিটন এলাকার এই বহুতলটি ভাড়া নিয়েছিল। এই বাড়ি থেকেই চলত যাবতীয় দলীয় কাজ। সেই বাড়ির মালিকের নাম মন্টু সাহা৷ তৃণমূল নেতৃত্বকে বাড়ি ছাড়তে বলার কথা তিনি স্বীকার করেছেন। তিনি আরও জানিয়েছেন তাঁকে তৃণমূলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী দু’মাসের মধ্যে বাড়িটি ফাঁকা করে দেওয়া হবে বলে। 

আরও পড়ুন: খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ

কেন বাড়ি ছাড়ার কথা জানিয়েছেন সে কথাও স্পষ্ট করে জানিয়েছেন তিনি। বলেছেন, ৪ তারিখ ভোটের ফল  প্রকাশের পর তাঁর ওই বাড়ি বাইরে  ভাঙচুর চালানো হয়। এর পরেই তিনি জানান ওই বাড়ির ক্ষতি হলে সেটা তাঁরই ক্ষতি হবে। বাড়ির যাতে ক্ষতি না হয় সেই কারণে তিনি তৃণমূলকে বাড়ি ছাড়ার কথা জানিয়েছেন। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।  জানিয়ে রাখা ভাল, মন্টু সাহা রাজ্যের অন্যতম নামকরা ডেকরেটার্স সংস্থা মডার্ন ডেকর্টর্সের কর্ণধার। তিনি এটাও জানিয়েছেন যে বাড়িভাড়া বাবদ যে টাকা হয় সেটা তৃণমূল মিটিয়ে দিয়েছে। 

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল