‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আগেই একসঙ্গে থাকার পরামর্শ দিয়েছিলেন মা! ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক খোলামেলা মন্তব্য করে আবারও শিরোনামে টেলিভিশনের জনপ্রিয় জুটি তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রা। বহুদিনের সম্পর্ক থেকে প্রেম তারপর বাগদান, সবমিলিয়ে এখন তাঁদের নিয়েই তুমুল চর্চা নেটদুনিয়ায়।

গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন তেজস্বী প্রকাশ ও করণ কুন্দ্রা। দীর্ঘদিন ধরেই তাঁরা লিভ ইনে আছেন। সম্প্রতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদীর পডকাস্টে এসে নিজেদের সম্পর্ক নিয়ে একাধিক ব্যক্তিগত কথা শেয়ার করেন এই জুটি। আড্ডার মাঝেই করণ জানান, সম্পর্কের শুরুর দিকে তেজস্বীর মা নাকি তাঁকে বলেছিলেন, ‘আমি আমার মেয়েকে একেবারেই বিশ্বাস করি না, তাই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিও না।’ করণের কথায়, তেজস্বীর বাবা অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই স্বাভাবিক ছিলেন। অন্যদিকে তেজস্বী জানান, তাঁর মা চাইতেন বিয়ের আগে একসঙ্গে থেকে একে অপরকে আরও ভালোভাবে যেন বুঝতে পারি। অভিনেত্রীর কথায়, মা চাইতেন করণ যেন আমাদের সম্পর্ক নিয়ে স্বস্তিতে থাকে। তাই বিয়ের আগে একসঙ্গে থাকার পরামর্শ তিনিই দিয়েছিলেন। তেজস্বী আরও বলেন, অনেকেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেও তাঁর মা বরাবরই সম্পর্কটিকে সময় দিয়ে বোঝার পক্ষপাতী ছিলেন। সম্প্রতি নেটফ্লিক্সের শো ‘দেশি ব্লিং-এ রোমান্টিক মুহূর্ত তৈরি করেন করণ কুন্দ্রা। হাঁটু গেড়ে বসে তেজস্বীকে বিয়ের প্রস্তাব দেন তিনি এবং অভিনেত্রীর হাতে আংটি পরিয়ে দেন। সেই মুহূর্তে আবেগে ভেসে যান তেজস্বী, তাঁর চোখে জলও দেখা যায়। 

আরও পড়ুন: চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

উল্লেখ্য, Bigg Boss-এর ঘরেই প্রথম কাছাকাছি আসেন করণ ও তেজস্বী। বন্ধুত্ব থেকে শুরু হওয়া সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। শো শেষ হওয়ার পরও তাঁদের সম্পর্ক আরও গভীর হয়েছে। ছুটি কাটানো থেকে পার্টি প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা যায় এই তারকা জুটিকে। তাঁদের রসায়ন বরাবরই ভক্তদের মুগ্ধ করেছে। এখন অনুরাগীদের একটাই অপেক্ষা, কবে চার হাত এক হবে এই জনপ্রিয় জুটির।

রুক্মিণীর বিকিনি পরা ভুয়ো ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল

অল্লু অর্জুনের সঙ্গে বেসিলের নতুন ছবি কী ‘শক্তিমান’? অবশেষে মিলল স্পষ্ট ইঙ্গিত

ক্যালিফোর্নিয়া যেকোনও সময় বিস্ফোরণ, ঘরবাড়ি ছেড়ে পালালেন ৪০ হাজার বাসিন্দা

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে একই পর্দায় বাংলাদেশি নায়ক জায়েদ খান

বিশ্বকাপের আগে মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

বৃহস্পতিবার ২৮ মে ‘বকরি ঈদ ‘ উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন

শান্তনুর কান্দির বাড়ি বাজেয়াপ্তের তোড়জোড়, কী উদ্ধার হল ইডির অভিযানে?

‘পরিযায়ী হয়ে কাউকে আর বাইরে যেতে হবে না’, নির্মলার সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের