চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাগুরু হিসেবে হাতে ধরে যেখানে খেলা শেখানোর কথা সেখানে বক্সিং কোচের বিরুদ্ধে উঠেছে নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। টানা চার বছর ধরে এই অত্যাচার চালানো  হয় বলে  জানা গিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই উঠেছে নিন্দার ঝড়। অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ১৭ বছর বয়সী এক বক্সারের অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের লায়ন্স বক্সিং ক্লাবের এক বক্সিং কোচের বিরুদ্ধে যৌন  নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। গত ২২ মে নাবালিকা তার মায়ের মাধ্যমে অভিযোগ দায়ের করে। জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রী বিগত ১০ বছর ধরে লায়ন্স বক্সিং ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। অভিযুক্তের নাম রামচন্দ্র ( ৫০)। তিনি নাবালিকা ছাত্রীর বক্সিং কোচ হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগকারী জানিয়েছেন, অভিযুক্ত কোচ গত চার বছর ধরে তাঁর মেয়ের উপর নির্যাতন চালিয়েছে। গত পাঁচ-ছয় মাসে এই ঘটনাগুলো আরও বৃদ্ধি পেয়েছিল। 

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

এফআইআর-এ উল্লেখ করা হয়েছে রামচন্দ্র কান্তিরাভা স্টেডিয়ামে একাধিকবার নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন ভাবে ঘনিষ্ঠতা স্থাপনের চেষ্টা করেছেন এবং অশালীনভাবে স্পর্শ করেছেন। এমনকি গত ১৭ মে বক্সিং প্রতিযোগিতার জন্য চেন্নাই সফরের সময় অভিযুক্ত নাবালিকাকে তার ব্যক্তিগত ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে নাবালিকার গোপনাঙ্গ স্পর্শ করেন, জোরপূর্বক চুম্বন করেন এবং অশালীন আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। এমনকি এই ঘটনা পরিবারের কাউকে বললে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত অভিযোগ। 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ