রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোটা অঙ্কের টাকার লোভে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে ভাড়াটে সৈন্য হিসাবে খাটতে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেলেন তিন বাংলাদেশি যুবক। গত সোমবার (১৮ মে) রাশিয়ার দখলে থাকা ইউক্রেন সীমান্তে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের জয়কা ইউনিয়নের কান্দাইল-বাগপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর হোসাইন।

নিহতের স্ত্রী মাশুকা হোসাইন জানিয়েছেন, ‘ভাল চাকরির প্রলোভন দেখিয়ে একটি সংস্থার তরফে জাহাঙ্গীর ও তাঁর এক বন্ধুকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে গিয়ে জানতে পারেন, রুশ সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সংসার চালানোর জন্য বাধ্য হয়েই রাজি হন জাহাঙ্গীর। পরিবারের পক্ষ থেকে তাকে দেশে ফেরার জন্য অনুরোধ করা হলেও তিনি আর ফিরতে পারেননি। গত সোমবার মাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছে। জাহাঙ্গীরের এক বন্ধু ভিডিও বার্তার মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বন্ধু বর্তমানে একটি সেনা ক্যাম্পে কর্মরত এবং তার বাড়ি টাঙ্গাইল জেলায়। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন। প্রায় দুই সপ্তাহ আগে সর্বশেষ জাহাঙ্গীরের সঙ্গে তাদের কথা হয়। তখন তিনি নেটওয়ার্কের বাইরে থাকবেন বলে জানিয়েছিলেন।’

ছেলের মৃত্যুর খবর জানার পরেই বার বার অজ্ঞান হয়ে যাচ্ছেন জাহাঙ্গীরের মা জাকিয়া বেগম। কান্না জড়ানো কণ্ঠে বলে চলেছেন, ‘আমি আর কিছু চাই না, আমার ছেলেটাকে ফেরত চাই।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গীর এসএসসি পাস করে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। পরে আর্থিক ভাল চাকরির আশায় চার মাস আগে শ্বশুরবাড়ির সহায়তায় রাশিয়ায় যান। উল্লেখ্য, গত ২ মে একই উপজেলার আর এক যুবক রিয়াদ রশিদ রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হন।

 

 

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, তেলেভাজা এড়িয়ে চলুন, পেটের সমস্যা বাড়বে…

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী