‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যে নতুন সরকার আসার পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। কসবায় সঙ্কীর্ণ রাস্তার ওপরে তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। রবিবার সকালে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। ঘটনাস্থলে হাজির রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুর আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। নিয়ম মেনে এদিন কাজ করার কথাও বলেছেন মন্ত্রী। 

এদিন তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে স্পষ্ট জানান, কেউ ছাড় পাবে না। যাঁরা এই ধরনের বেআইনি নির্মাণ তৈরি করেছে, তাঁদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা ও সরকারের দায়িত্ব, রাজ্যের কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে, সবটা নজর রাখা। সেই মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিগত সরকারকে নিশানা করে এদিন তিনি বলেছেন, আগের সরকার ১৫ বছর এই বিষয়গুলো দেখেনি। টাকার বিনিময়ে এই বিষয়গুলোকে এড়িয়ে গিয়েছে। যাঁরা বাড়ি তৈরি করেছে, যাঁরা টাকা দিয়েছে, সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকার এখন বেআইনি নির্মাণ মুক্ত করতে চাইছে। এই কাজে সমন্বয়ের প্রয়োজন। 

এদিন মন্ত্রীর মুখে বেআইনি নির্মাণের পাশাপাশি উঠে এসেছে নারী নির্যাতনের কথা। তিনি বলেছেন, বেআইনি নির্মাণ হলেও দেখেও কেউ দেখেনি। টাকার বিনিময়ে সেটা ধামাচাপা পড়ে গিয়েছে। নারী নির্যাতনের মতো ঘটনা ঘটলেও পুলিশকে ব্যবস্থা নিতে দেওয়া হয়নি। এখন সরকারের বদল হয়েছে। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি প্রশ্ন তুলেছেন, আগের সরকারের যাঁরা বড় বড় দায়িত্বে ছিলেন, তাদের কাছে এই সকল বিষয়ে তথ্য ছিল না? নাম করে সবার কথাই বলেছেন তিনি। সব জেনেও কী করে সবাই চুপ করে ছিলেন?

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?