‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছে সাধারণ মানুষ থেকে বিজেপিও। আর তার জেরে একটা গম্ভীর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। এবার দুর্নীতির অভিযোগ তুলে সকলকে গ্রেফতার করে জেলে ভরা হবে বলে দাবি করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আজ, রবিবার ইকো পার্কের বদলে ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণে যান পঞ্চায়েত মন্ত্রী। সেখান থেকে হাঙ্গার স্ট্রিট হয়ে শেক্সপিয়ার সরণিতে একটি আবাসনে যান দিলীপ ঘোষ। আর ভিক্টোরিয়ার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেন তিনি।

এদিকে রাজ্যজুড়ে চলছে বেআইনি নির্মাণ ভাঙা। তার উপর যাঁরা বেআইনি কাজ করেছেন তাঁদের গ্রেফতার করা শুরু হয়েছে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতা–কর্মীরা, তোলাবাজি করার অভিযোগে গ্রেফতারও হচ্ছেন তৃণমূলের নেতারা, প্রতারণা করার অভিযোগ সামনে আসায় অনেক তৃণমূল নেতা–কর্মীরা গ্রেফতার হয়েছেন। আর আজ, রবিবার তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘পঞ্চায়েত আর পুরসভা হচ্ছে লুটের আখড়া। সব লুট করেছে তৃণমূল। ৩ কোটি, ৪ কোটি টাকার গাড়িতে ঘুরেছে এমএলএ। এদের কাছে পয়সা নেই, কিন্তু কাউন্সিলরদের কাছে টাকা আছে, পঞ্চায়েত প্রধান বড় বাড়ি বানাচ্ছে। এখন টিএমসির কাউন্সিলররা মিটিংয়ে যাচ্ছে না মমতার। যারা দুর্নীতি করেছে কেউ বাঁচবে না, সব অ্যারেস্ট হবে।’‌

অন্যদিকে রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে নানা দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। এইসব কিছুর তদন্ত হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজেপির দাবাং নেতা। এই বিষয়ে দিলীপ ঘোষের দাবি, ‘‌জেল তৈরি হচ্ছে। আর তৈরি হলেই ডাকা হবে। মাটির তলা থেকে খুঁজে বের করা হবে। এখন সিম্পল সার্ভে হচ্ছে। গতকাল কেন্দ্রীয় সরকার ৫১ হাজার নতুন কর্মী নিয়োগ করল। কেন্দ্রীয় সরকারের নিয়োগে কোনও আঙুল ওঠে না। বাম আমলে প্রশ্নপত্র নিয়ে অভিযোগ উঠত। ২৬ হাজার টিচারের চাকরি নিয়ে সেই তালিকা এখনও মেলেনি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়োগ হয়েছে। সমস্ত নিয়মবিরুদ্ধ কাজ হয়েছে। সেগুলির বিচার হবে, তবে সময় লাগবে। ওএমআর লিস্ট পাওয়া গেলে দুধ আর জল আলাদা করা যাবে।’‌

এছাড়া আরজি কর হাসপাতালের ঘটনা থেকে শুরু করে তাঁর দফতরের কাজ নিয়ে নানা তথ্য দিলেন বিজেপি নেতা। এই বিষয়ে দিলীপ ঘোষের স্পষ্ট কথা, ‘‌আরজি করের ফাইল আমাদের সরকার খুলেছে। মহিলা শিশুদের উপর অত্যাচারে পৃথক কমিশন তৈরি হয়েছে। যোগ্য অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। সব বিচার হবে। কেউ আইনের বাইরে নয়। আর ফলতা নির্বাচনের ময়দান ছেড়ে দিয়েছে তৃণমূল, আর কী লড়াই হবে। স্লোগান দিয়েছিল ঝুকেগা নেহি। এখন ছুপ গায়া পুষ্পা। সমস্ত ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে দেখছি কর্মী নেই। আর্থিক ব্যবস্থা চাই বাজেট চাই। সেটা দেখে আমরা সমস্ত বিভাগে কর্মচারী নেব। কেন্দ্রের সমান ডিএ দেওয়া হবে। আমরা চেষ্টা করছি পরিবর্তন করে মানুষ যাতে পরিষেবা পান।’‌

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক

‘বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত থাকা কাউকে রেয়াত করা হবে না’, স্পষ্ট বার্তা অগ্নিমিত্রার

কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

নবান্নে সব দফতরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা হবে?‌

পঞ্জাব-লখনউয়ের ম্যাচের সময় চিয়ারলিডারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, হস্তক্ষেপ পুলিশের

ত্বিশা শর্মার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কী হয়েছিল? মুখ খুললেন স্বামী