‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের আবাসন প্রকল্পে বড় পরিবর্তনের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম বদলে এবার রাখা হল ‘পশ্চিমবঙ্গ আবাস’। একইসঙ্গে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, রাজ্যের আবাসন প্রকল্পের নতুন নাম হবে ‘পশ্চিমবঙ্গ আবাস’। তিনি বলেন, এদিন থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। প্রায় ১৮ লক্ষ উপভোক্তা ৬০ হাজার টাকা করে পাবেন, যা দিয়ে তাঁরা অসমাপ্ত বাড়ির নির্মাণকাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, পূর্ববর্তী সরকারের তৈরি প্রায় ৩০ লক্ষ উপভোক্তার তালিকা খতিয়ে দেখে সাড়ে ১২ লক্ষ আবেদনকারীকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর যোগ্যদেরই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, ‘যোগ্যরা সবাই সুবিধা পাবে এই প্রকল্পের। উপভোক্তাদের রং দেখব না, ধর্ম দেখব না।’ একইসঙ্গে সরকার এদিন থেকেই দ্বিতীয় কিস্তির অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে। ফলে বহু দরিদ্র পরিবারের দীর্ঘদিন ধরে আটকে থাকা বাড়ি নির্মাণের কাজ ফের গতি পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পরিচালিত একটি আবাসন প্রকল্প। তবে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই প্রকল্পে উপভোক্তা নির্বাচন এবং অনুদান বণ্টন নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। সে সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কেন্দ্র প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিচ্ছে না। পরে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, নিজস্ব তহবিল থেকেই দরিদ্রদের বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী উপভোক্তাদের তালিকা প্রস্তুত হয় এবং প্রতিটি বাড়ির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান নির্ধারণ করা হয়। প্রথম কিস্তির টাকা আগেই দেওয়া হয়েছিল। এরপর রাজ্যের ক্ষমতা থেকে সরে যায় তৃণমূল কংগ্রেস। তৈরি হয় বিজেপির সরকার। বর্তমান সরকারের দাবি, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আবাসন প্রকল্পের অর্থ বিতরণেও গতি আনা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার যোগ্য উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অনুদানও দেওয়া শুরু হয়েছে।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা