শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, রয়েছেন তৃণমূলের ২ জন বিধায়কও

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন এখন থেকে রাজ্যের প্রতিটি প্রশাসনিক সভায় শাসকদলের পাশাপাশি বিরোধী দল-সহ সব রাজনৈতিক দলের বিধায়কদেরই আমন্ত্রণ জানানো হবে। সেই মতো মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে বিরোধী বিধায়কদের ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার কল্যাণিতে প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছেন ৩ তৃণমূল বিধায়ক ও ১ সাংসদ।

উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার উন্নয়ন সংক্রান্ত বিষয় থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা চলছে। এই বৈঠকে হাজির হয়েছেন দেগঙ্গার তৃণমূল বিধায়ক আনিসুর রহমান ও স্বরূপ নগরের বিধায়ক বিনা মন্ডল, হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিন ও সংসদ কাকলি ঘোষ দস্তিদার।

উল্লেখ্য, আগের সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকার জন্য বারংবার দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের পালাবদলের পরে প্রশাসনিক বৈঠকে বিরোধীদেরও ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো মঙ্গলবারের সভায় ডাকা হয়েছিল বিরোধীদের। বর্তমান সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বিস্তারিত আসছে…

১৩ দিনে ২৭,০০০ টাকা কমেছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ছেলের বিয়েতে গ্রামবাসীদের বড় উপহার, ৩৫০০ মানুষের বিমা করাল পরিবার

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

তীব্র গরমে পেট ঠান্ডা রাখতে খান দই পান্তা, জানুন রেসিপি

ভাঙবে না, হবে নরম ও সুস্বাদু! ঘরেই বানান পারফেক্ট পঞ্জাবি মিসসি রুটি

ত্বিশার বাইপোলার ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্বামীর দাবি খতিয়ে দেখছে সিবিআই

UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ!

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, রয়েছেন তৃণমূলের ২ জন বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র