ছেলের বিয়েতে গ্রামবাসীদের বড় উপহার, ৩৫০০ মানুষের বিমা করাল পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ লক্ষ টাকা খরচ করে বিলাসবহুল বিয়ের আয়োজন এখন খুব সাধারণ বিষয়। কিন্তু গোটা গ্রামের ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব ক’জন নেন? মহারাষ্ট্রের এক পরিবার প্রচলিত ধারার বাইরে গিয়ে নিজেদের ছেলের বিয়েকে সমাজসেবার এক অনন্য উদাহরণে পরিণত করেছে। নান্দেদ জেলার বাহাদুরপুরা গ্রামের পেঠকর পরিবার তাঁদের ছেলের বিয়ের উপলক্ষে গোটা গ্রামের মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করে নজির গড়েছে।

জানা গিয়েছে ,সিদ্ধেশ্বর পেঠকর ও মঞ্জুষার বিয়ে উপলক্ষে পরিবারটি গ্রামের প্রায় ৩ হাজার ৫০০ বাসিন্দার জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। তাঁদের উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে কোনও দুর্ঘটনা বা অপ্রত্যাশিত বিপদের সময়ে যাতে গ্রামবাসীরা আর্থিক নিরাপত্তা পান। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিয়ে শুধুমাত্র আনন্দ উদযাপনের দিন নয়, সমাজের প্রতি দায়িত্ব পালনেরও একটি সুযোগ। সেই ভাবনা থেকেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রশংসা শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, এমন সামাজিক বার্তাবাহী বিয়ে তাঁরা আগে কখনও দেখেননি। এই উদ্যোগ ভবিষ্যতে অন্য পরিবারগুলিকেও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করবে।

আরও পড়ুন: ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

পেঠকের পরিবারের মতে, বর্তমান সময়ে দুর্ঘটনা বা আকস্মিক বিপর্যয় অনেক পরিবারকে আর্থিকভাবে বিপদে ফেলে দেয়। তাই বিমার মতো সুরক্ষা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই তাঁরা এই বিয়ের অনুষ্ঠানকে সামাজিক নিরাপত্তার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন। সামাজিক সংগঠন থেকে স্থানীয় মানুষ সকলেই পেঠকের পরিবারের প্রশংসায় মুখর। অনেকের মতে, সমাজের সামর্থ্যবান মানুষরা যদি নিজেদের ব্যক্তিগত আনন্দের মুহূর্তগুলোকে এভাবে সমাজকল্যাণের সঙ্গে যুক্ত করেন, তবে বহু মানুষের জীবন উপকৃত হতে পারে। এই বিয়ে এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে গোটা গ্রামে। বাহাদুরপুরা গ্রামে একটি কথাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, ‘কনে এসেছে, আর গোটা গ্রাম পেয়েছে নিরাপত্তা।’

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু