সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার ঠিকাদার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্পের কোটি টাকার কাজে দুর্নীতির অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন এক সরকারি ঠিকাদার। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মাটিয়া থানার পুলিশ গ্রেফতার করেছে খবির মণ্ডলকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সরকারি ঘর নির্মাণ, ত্রিপল বণ্টন থেকে শুরু করে পানীয় জলের কল বসানোর মতো একাধিক প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক সরকারি উন্নয়নমূলক প্রকল্পের দায়িত্ব পান খবির মণ্ডল। অভিযোগ, সাধারণ মানুষের সুবিধার্থে বরাদ্দ হওয়া সেই প্রকল্পগুলির কাজ হয় নিম্নমানের, আবার কোথাও কাজ সম্পূর্ণ না করেই সরকারি অর্থ তুলে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার অভিযোগ জানানো হলেও দীর্ঘদিন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে মাটিয়া থানার পুলিশ। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেনের অসঙ্গতি সামনে আসার পরই খবির মণ্ডলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সরকারি অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও দুর্নীতির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

ধৃত ঠিকাদারকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই দুর্নীতির ঘটনায় অন্য কোনও প্রভাবশালী ব্যক্তি বা প্রশাসনিক যোগ রয়েছে কি না। ঘটনার পর চাঁপাপুকুর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এই দুর্নীতির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং সরকারি প্রকল্পের প্রকৃত হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে