শাশুড়ি-বৌমার চুলোচুলি ,বৃদ্ধার চুলের মুঠি ধরে মার পুত্রবধূর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সংসারের অন্দরমহলের অশান্তি যে কখন সিনেমার অ্যাকশন দৃশ্যকেও হার মানাতে পারে, তারই এক চমকে দেওয়া ছবি ধরা পড়ল একটি সিসিটিভি ফুটেজে। শাশুড়ি-বৌমার বচসা মুহূর্তের মধ্যে এমন ভয়ংকর রূপ নিল যে গোটা বাড়ি যেন পরিণত হল রণক্ষেত্রে। চিৎকার, টানাহেঁচড়া আর প্রতিবেশীদের ছুটে আসা, সব মিলিয়ে ঘটনাটি এখন এলাকায় তুমুল চর্চার বিষয়।

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোগার জেলার ধরমকোট এলাকায়। অভিযোগ, পুত্রবধূ করমবীর কৌর যখন বাপের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শাশুড়ি বলবিন্দর কৌর তাকে নাতনিকে বাড়িতে রেখে যেতে বলেন। এই সামান্য কথাতেই শুরু হয়  বাকবিতণ্ডা, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃদ্ধা শাশুড়িকে চুল ধরে টেনেহিঁচড়ে উঠোনে  নিয়ে যাওয়া হচ্ছে। চারদিকে চিৎকারে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রতিবেশীরা ছুটে এসে দুই পক্ষকে আলাদা করেন।বলবিন্দর কৌরের অভিযোগ, প্রায় চার বছর আগে তাঁর ছেলে পালবিন্দর সিংয়ের সঙ্গে করমবীর কৌরের বিয়ে হয়। তবে গত কয়েক মাস ধরে সংসারে অশান্তি ক্রমশ বাড়ছিল। তাঁর দাবি, পুত্রবধূ প্রায়ই ঝগড়া করতেন, কাউকে না জানিয়ে বাপের বাড়ি চলে যেতেন এবং পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিতেন। তিনি আরও জানান, তিন মাস আগে পুত্রবধূ ফিরোজপুরে চলে গেলে গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থতায় তাঁকে ফেরানো হয়। কিন্তু তারপরও সম্পর্কের টানাপোড়েন কাটেনি।

আরও পড়ুনঃ কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

ঘটনার দিন শুধু নাতনিকে রেখে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বলেই দাবি শাশুড়ির। কিন্তু সেই কথাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এদিকে, পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি