অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: তরুণ খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে চলেছেন অলিভার পিক। মাঠে নেমেই ভাঙবেন কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিংয়ের রেকর্ড। ব্যাট হাতে খেললেই তিনি হবেন অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান। মাত্র ১৯ বছর ২৬১ দিন বয়সে অভিষেক করবেন পিক।  

অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস ম্যাচের আগে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি ঘোষণা করেন যে, পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অলিভার পিক এবং ফাস্ট বোলার বিলি স্ট্যানলেক খেলবেন। স্ট্যানলেকের জন্য এই ম্যাচ বিশেষ হতে চলেছে কারণ তিনি প্রায় সাত বছর পর অস্ট্রেলিয়ার জার্সি পরবেন। অন্যদিকে, অলিভার পিক অস্ট্রেলিয়ার চতুর্থ-কনিষ্ঠতম ওডিআই খেলোয়াড় হতে চলেছেন। তবে চর্চার বিষয় এটাই যে তিনি ২০ বছর ৫৮ দিন বয়সে অভিষেক করা রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙতে চলেছেন।

রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে জশ ইংলিস বলেন, “পিকের জন্য এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ মুহূর্ত। গত কয়েক বছর ধরে সে যে ধরনের ক্রিকেট খেলেছে, তাতে এই সুযোগটি তাঁর প্রাপ্য। দলে আসার পর থেকেই তিনি সবাইকে মুগ্ধ করেছে।” ২০০৬ সালে জন্ম নেওয়া তরুণ খেলোয়াড় অলিভার পিককে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে মানেন  অনেকেই। ভিক্টোরিয়ার এই তরুণ ব্যাটসম্যান ব অল্প বয়সেই অনেক বড় সাফল্য অর্জন করেছেন। তিনি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করেছেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন এবং শেফিল্ড শিল্ড ও বিগ ব্যাশ লিগে নিজের ছাপ রেখেছেন।  

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল