‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শনিবার স্বচ্ছ অ্যাপ ডিজিটাল পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। আর এখানেই বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করার কথা জানিয়ে দেন তিনি। এমনকী এই বিষয়ে রিপোর্ট তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্প সদ্য জট কেটে কাজ শুরু হয়েছে। অন্যান্য রেল প্রকল্পও যাতে জমি জটে আটকে না যায় তার জন্য রেল কর্তাদের সঙ্গে আগেই বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার এই পরিষেবা চালুর জন্য রিপোর্ট তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গের ১২০টিরও বেশি আরবান লোকাল বডিস বা নগরোন্নয়ন সংস্থায় ধাপে ধাপে এই স্বচ্ছতা অ্যাপের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এবার মেট্রো চড়ে পাতালপথে যাতায়াত অন্য শহরেও যাতে করা যায় তাই এমন প্রকল্প নেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে বলেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনামাফিক ‘সিটি মেট্রো সার্ভিস’ বাংলায় চালু করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জনবহুল শহরগুলিতে এই পরিষেবা চালুর জন্য ব্লু প্রিন্ট তৈরি করতে বলা হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। অগ্নিমিত্রার নেতৃত্বে যাবতীয় পরিকল্পনা প্রস্তাব আকারে পাঠানো হবে দিল্লিতে।’‌

অন্যদিকে ডিজিটাল স্বচ্ছ অ্যাপ চালুর ফলে সাধারণ মানুষ ঘরে বসেই সরাসরি পুরসভার কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। যা রাজ্যের শহরগুলিকে আরও নির্মল ও সুন্দর করে তুলবে বলে মনে করা হচ্ছে। এখন রাজ্যের মসনদে ডবল ইঞ্জিন সরকার। বাংলার ক্ষমতায় আসতেই এবার কেন্দ্রের ‘সিটি মেট্রো সার্ভিস’ প্রকল্প অনুযায়ী, যেসব শহরে জনসংখ্যা ২৫ থেকে ৩০ লক্ষ, সেসব জায়গায় মেট্রো পরিষেবা সম্প্রসারণের কাজ চলছে। পশ্চিমবঙ্গের বড় শহরগুলিকেও ওই প্রকল্পের আওতায় আনতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই প্রকল্প বাস্তবায়িত হলে এক শহর থেকে অন্য শহরে দ্রুত পৌঁছে যেতে পারবেন মানুষজন। শুধু তাই নয়, জেলা থেকে শহর কানেক্টিভিটি তৈরি হবে। তাতে বিপুল মানুষের উপকার হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‌যেসব শহরে ২৫ থেকে ৩০ লক্ষ মানুষেরর বসবাস, তাঁদের জন্য প্রধানমন্ত্রীর সিটি মেট্রো সার্ভিস প্রকল্পের উদ্যোগ নিয়েছি। আমাদের নগরোন্নয়ন মন্ত্রীকে বলেছি, এই নিয়ে আপনারা নির্দিষ্ট পরিকল্পনা, ডিপিআর যা করার করুন। সেটা দিল্লিতে প্রস্তাব আকারে পাঠানো হোক। প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্পে অনেক অর্থ দিয়েছেন। তিনি কয়েকমাস আগে দমদমে মেট্রোর নতুন পথ উদ্বোধন করে এই কথা বলেছিলেন। তাঁর সেই অর্থ কাজে লাগানো হবে।’‌

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩