ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২২ জন শরণার্থী। শনিবার পাকিস্তান থেকে নিজ দেশে ফেরার পথে শরণার্থী বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় ৩৬ জন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

আফগানিস্তানের লাগমান প্রদেশের গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, দুর্ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের লাগমান প্রদেশে, কাবুল ও নানগারহার প্রদেশকে সংযুক্তকারী প্রধান মহাসড়কে। তাঁর দাবি, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। স্বাস্থ্য দফতরের প্রাদেশিক পরিচালক আমিনুল্লাহ শরিফ জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু এবং পাঁচজন মহিলা রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নানগারহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় পড়া যাত্রীরা পাকিস্তান থেকে সম্প্রতি দেশে ফেরা হাজার হাজার আফগান শরণার্থীরই অংশ ছিলেন। ২০২৩ সালে পাকিস্তান অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করার পর থেকে বিপুল সংখ্যক আফগান নাগরিককে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। একই সময়ে ইরানও আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করে। ফলে গত কয়েক বছরে লক্ষ লক্ষ আফগান নিজেদের দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন

আরও পড়ুনঃ ‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

এদিকে, পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশেও পৃথক এক দুর্ঘটনায় একটি গাড়ি নদীতে পড়ে যায়। এতে চালক আহত হন এবং চার যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।আফগানিস্তানে খারাপ রাস্তার অবস্থা, যানবাহনের অপ্রতুল রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস