তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতে রবিবার (৩১ মে) ভোররাত অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধৃত কাউন্সিলরকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর। তদন্তের স্বার্থে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। এর আগে একই পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর পার্থ বর্মাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে ২০২১ সালে বিধানসভা ভোটের পরে একটি দোকান ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করেছিল লেকটাউন থানার পুলিশ।

আরও পড়ুন-চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রাজ্যে পালাবদল হতেই একের পর এক অভিযোগে তৃণমূল কাউন্সিলরদের ধরপাকড় লেগেই আছে। কারোর বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরি, হুমকির মতো নানান অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেফতার হয় রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার। শনিবার (৩০ মে) সকালে ভেড়ি থেকে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে তৃণমূল কাউন্সিলর। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়, চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের