চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোণা: লক্ষ্মীর ভাণ্ডারে বেনোজল। বয়স না হলেও আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। চন্দ্রকোণায় তৃণমূল নেতা গৌতম দণ্ডপাটকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, চন্দ্রকোণায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিতেন তিনি।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠেছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে পুরুষদের অ্যাকাউন্টে। এমন অনেক ‘লক্ষ্মী’ ছেলের হদিশ মিলেছে। পাশাপাশি কাটমানি নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার করিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ১৮ বছরের কম বয়সী মেয়েরাও পাচ্ছিল এই আর্থিক সুবিধা। সরকারি নিয়মে ২৫ বছর থেকে পাওয়া যেত লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু চন্দ্রকোণায় দেখা গেল কাটমানি নিয়ে ১৮ বছরের কম বয়সের মেয়েরাও পেত সেই টাকা। কীভাবে মিলত সেই টাকা?

স্থানীয় তৃণমূল নেতা গৌতম দণ্ডপাট সেই ব্যবস্থা করে দিতেন মোটা টাকার বিনিময়ে। এবার তাঁকেই গ্রেফতার করা হয়েছে। কীভাবে এই কাজ তিনি করতেন, কারা কারা জড়িত রয়েছেন সবটাই জানার চেষ্টা চলছে। প্রথমত, ২৫ বছর না হলে লক্ষ্মীর ভাণ্ডার পেতে পারে না কেউ। তার ওপর ১৮ বছরের কম বয়সী মেয়েদের অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকলো সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণাতে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। পুরুষ হয়েও মাসের পর মাস অ্যাকাউন্টে ঢুকত ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকা। প্রায় ২ বছর ধরে স্ত্রীয়ের অ্যাকাউন্টে সেই টাকা নিতেন অভিযুক্ত তৃণমূল নেতা। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, গৌতম দণ্ডপাটের বিরুদ্ধে অবৈধ ভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। চন্দ্রকোণা এলাকায় কিছু তরুণীর নাম পাওয়া গিয়েছে, যাঁদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম থাকলেও বয়স ২৫ হয়নি। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

দেব-শুভশ্রীর পুজোর ছবিতে এন্ট্রি নিচ্ছেন কোয়েলও, কিন্তু ‘দেশু ৭’-এর প্রযোজক কে?

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ