সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএ নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার নানা টালবাহানা করেছে। কলকাতা হাইকোর্ট হোক কিংবা সুুপ্রিম কোর্ট, সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত দেওয়া আদালতের নির্দেশ মানেনি পূর্বতন সরকার। এখন রাজ্য থেকে বিদায় নিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। বাংলার গণদেবতার রায়ে ক্ষমতাতে বিজেপি। নতুন সরকারের থেকে তাই বকেয়া ডিএ নিয়ে প্রত্যাশা রয়েছে কর্মচারিদের। আর সেই কথা বুঝতে পেরেই সরকারি কর্মচারিদের সঙ্গে পূর্ব ঘোষণা মতো আজ, সোমবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিকেল পাঁচটা থেকে সরকারি কর্মচারি সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন তিনি। সেই বৈঠকে ডাকা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি পরিষদকে।

আরও পডুন: বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

গত শনিবার এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর কিছু জরুরি কাজ থাকায় তা পিছিয়ে আজ, সোমবার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বৈঠককে কেন্দ্র করে একরাশ আশা রয়েছে সরকারি কর্মচারীদের। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেই মামলাকে পাশ কাটিয়ে কীভাবে বিষয়টি নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে কর্মচারি সংগঠনদের সঙ্গে বৈঠকে আলোচনা করবেন শুভেন্দু অধিকারী। বৈঠকে বর্ধিত ডিএ এবং পে কমিশন সংক্রান্ত আলোচনাও হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সপ্তম পে কমিশনের বিষয়ে একটি কমিটি গঠন করেছে বিজেপি সরকার। প্রতিশ্রুতিমতো ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন ঘোষণা করবে শুভেন্দুর সরকার। সেই বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে খবর।

এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘নির্বাচনের আগে বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দল যে সমস্ত প্রতিশ্রুতি পূরণের ঘোষণা করেছিলেন, সেগুলি পূরণের কথাই আমরা বলব। সঙ্গে সরকারি শূন্যপদে নিয়োগের বিষয়টিও আমরা আলোচনায় আনব। পাশাপাশি ২০১৬ সালের এসএসসি পরীক্ষা প্রসঙ্গও মুখ্যমন্ত্রীর নজরে আনার চেষ্টা থাকবে আমাদের।’

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন