পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীর সর্বদাই কঠোর, শৃঙ্খলাপরায়ণ এবং লড়াকু মানসিকতার জন্য পরিচিত। এই মনোভাবের জন্য তাঁকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। কিন্তু মাঠের বাইরে বাবা হিসেবে গৌতম গম্ভীর যে কতটা স্নেহশীল, তারই একটি মিষ্টি ঝলক সম্প্রতি ভাইরাল হয়েছে। যা মুগ্ধ করেছে সমালোচকদেও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে মেয়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন গম্ভীর। ব্যস্ত সময়সূচির মাঝেও মেয়ের প্রতি বাবার এই ছোট্ট যত্নের মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। বাবা ও মেয়ের এই সুন্দর মুহূর্তই এখন রয়েছে চর্চার কেন্দ্র বিন্দুতে।  ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন, একজন সফল ক্রিকেটার ও কোচ হওয়ার পাশাপাশি তিনি একজন দায়িত্বশীল বাবাও। 

শুধু জুতোর ফিতে বেঁধে দেওয়াই নয়, ভিডিওতে আরও দেখা গিয়েছে মেয়ের টেনিস খেলা দেখতে মাঠে উপস্থিত রয়েছেন বাবা গম্ভীর। গ্যালারিতে বসে মনোযোগ দিয়ে মেয়ের খেলা উপভোগ করছেন তিনি।  ২২ গজের ময়দানে আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত গম্ভীরকে এভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখে আবেগপ্রবণ হয়েছেন অনুরাগীরাও। বর্তমান সময়ে যখন পেশাগত ব্যস্ততার কারণে অনেক অভিভাবক সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না, তখন গৌতম গম্ভীর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।  জাতীয় দলের কোচ হিসেবে তাঁর মাথায় থাকে হাজারও চাপ। কিন্তু সেই চাপ সামলে মেয়ের জন্য তিনি যেভাবে সময় বের করেছেন তাতে মুগ্ধ তাঁর সমালোচকরাও। অনেকেই মনে করছেন, সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে বাবা-মায়ের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, সেই বার্তাই যেন তুলে ধরেছে এই ভিডিও।

 

ভারতের প্রাক্তন ওপেনার সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপ শেয়ার করেছেন। সেখানেই তাঁকে তাঁর মেয়েকে টেনিস অনুশীলনের জন্য প্রস্তুত হতে সাহায্য করতে দেখা গিয়েছে। দিল্লি লন টেনিস অ্যাসোসিয়েশনে (DLTA)-  মেয়ে আজিনের খেলা দেখতে  বসার আগে গম্ভীর তার জুতোর ফিতা বেঁধে  দেন।   ফেসবুকে শেয়ার করা সেই পোস্টের ক্যাপশনে গম্ভীর লিখেছেন, ‘খেলোয়াড়কে কোচিং না দিয়ে ম্যাচ দেখতে ভালো লাগছে!’ গম্ভীর যখন তাঁর ব্যস্ত ক্রিকেট সূচির মাঝে  সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন সেই সময়ে এই ভিডিওটি প্রকাশ্যে এসেছে। চলতি বছরের মার্চ মাসে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে আইপিএল চলাকালীন গম্ভীর দুই মাসের বিরতিতে ছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতি শুরু হওয়ায় গম্ভীর শীঘ্রই ভারতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল প্রথমে ৬ জুন থেকে একটি চার দিনের টেস্ট খেলবে এবং এরপর মাসের শেষের দিকে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। 

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

মহিলাদের সুস্থ থাকতে কোন খাবারগুলি জরুরি, আর কোনগুলি আজই বাদ দেবেন জানেন?

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

স্ত্রীর অবৈধ সম্পর্কের জের, পুলিশের সামনে মারধর, তুমুল উত্তেজনা হাসনাবাদে

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

১.৪২ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সোনা, এক ধাক্কায় অনেকটাই কমেছে রুপোর দাম

মাঠে বৈভবের সঙ্গে সাক্ষাৎ, ভবিষ্যতের জন্য ‘বেবি বস’-কে কোন গুরুমন্ত্র দিলেন বিরাট?

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

বিমানের জ্বালানি বিক্রি বন্ধ করে দিল রাশিয়া, বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

‘লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর