দাউদযোগ এবং আর্থিক তছরুপে যুক্ত সন্দেহে গ্রেফতার নবাব মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপির মুখপাত্র নবাব মালিককে। বুধবার সকালেই তাঁকে মুম্বইয়ের ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। এরপরেই বুধবার দুপুরে তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, একটি আর্থিক তছরুপের সঙ্গে যোগসূত্র রয়েছে এনসিপি মুখপাত্রের। সেই ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করতেই এদিন নবাব মালিককে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।  

সম্প্রতি একটি আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে। সেই সময়েই জানা গিয়েছিল এই মামলার সঙ্গে মহারাষ্ট্রের একাধিক রাজনীতিবিদদের যোগ থাকার সম্ভাবনা রয়েছে। মনে করাব হচ্ছে সেই মামলার সঙ্গেই সরাসরি যোগ রয়েছে নবাব মালিকের। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আন্ডারওয়ার্ল্ড ডন তথা পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তাঁর সহযোগীদের কার্যকলাপের সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের মামলায় যুক্ত থাকার কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন নবাব মালিককে গ্রেফতার করেছে। 

 সূত্রের খবর, বুধবার সকাল ৬ টার সময়ে নবাবের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। এদিন সকালে টার বাড়ি এবং বাড়ি লাগোয়া অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর তাঁকে বুধবারই মুম্বইয়ের ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলের দিকে ইডি আধিকারিকরা নবাব মালিককে গ্রেফতার করেন। 

অন্যদিকে জানা যাচ্ছে নবাব মালিকের ইডি অফিসে হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গেই এনসিপির হেডকোয়ার্টার চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন নবাব মালিকের দলের কর্মী, সমর্থকরা।তাঁরা দলের হেড কোয়ার্টারের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন। নবাব মালিকের গ্রেফতারি প্রসঙ্গে দলের মুখপাত্র সঞ্জয় টাটকারে জানিয়েছেন, ‘নবাব মালিককে টার্গেট করা হচ্ছে কারণ তিনি প্রতিদিন বিজেপি, এনসিবি, সিবিআই, ইডির বিরুদ্ধে একের পর এক তথ্য প্রমাণ সামনে আনছেন। আমরা হতাশ হব না। এনসিপি বিজেপি এবং সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে উন্মোচন করে তবেই আমরা থামব।’ 

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড