তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত? বিরোধী দলনেতা পদ নিয়ে টানাপোড়েনের আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে একসঙ্গে হাজির হলেন  কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিমও। বৈঠক শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা।

এদিকে বিধানসভায় সই সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে একসময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে আজ বুধবার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যায়। তৃণমূলের ৫৮ জন বিধায়ক তাঁকে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের প্রাক্তন শাসকদলের অন্দরে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

আরও পড়ুন: বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

শুধু ঋতব্রতই নন, এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকেও বহিষ্কার করেছিল তৃণমূল। এবার তাঁকে বিধানসভায় উপ-নেতার পদে প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক এই নাটকীয় ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ঋতব্রত ও সন্দীপনের পাশাপাশি কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিমের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে সব মিলিয়ে ২০ জন তৃণমূল বিধায়ক হাজির হয়েছেন। ঋতব্রত, সন্দীপন, কুণাল, ফিরহাদ এবং নয়না ছাড়াও রয়েছেন জাভেদ খান, অশোক দেব, অরুণাভ সেন, সমীর পাঁজা, প্রিয়া পাল, গুলশন মল্লিক, তাপস মাইতি, নীলিমা মিস্ত্রি, আব্দুল খালেক মোল্লা, বাহারুল ইসলাম, পরেশরাম দাস, জয়দেব হালদার, সমীর জানা, শুভাশিস দাস এবং অরূপ রায়।

আইপিএল খেলে দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত টাকা নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিন এবার থেকে মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা