বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নীরব ঘাতকে পরিণত হচ্ছে বিষমদ। বহু পরিবারের মাথার উপর থেকে কাড়ছে  বটের ছায়া। অল্প খরচে নেশার আশায় অনেকেই অজান্তে প্রাণঘাতী এই ফাঁদে পা দিচ্ছেন। পরিণতিতে অকালে ঝরে যাচ্ছে বহু প্রাণ। মুহূর্তের মধ্যে সুখের সংসারে নামছে আঁধার। বাংলাদেশের একাধিক এলাকায় বিষাক্ত মদ পান করে বহু মানুষের মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত  মদ পান করে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুলা মিয়া (৪৫) নামের একজন ব্যক্তি নিজের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।  

জানা গিয়েছে, দুলা মিয়া বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন মাহিদুল ইসলাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার (৩১ মে) রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত মদ পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়েন। কেউ নিজের বাড়িতে আবার কেউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই বিষ মদ পানের পর কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের বাসিন্দা ছাত্তার মিয়ার (৬০) সেই রাতেই মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলী (৪৫), সাজু মিয়া (৫৫), এরশাদ আলী (৪০) এবং দুলা মিয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন: পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

মিঠাপুকুর থানার ওসি এরশাদ শিকদার জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনি মেনে ময়নাতদন্তের পর মরদেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের   রিপোর্ট  এলে মৃত্যুর প্রকৃত কারণ  নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মহম্মদ আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুলিশ একটি  স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দুর্ঘটনা রোধে অবৈধ মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। 

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

‘পেড্ডি’র সাফল্য কামনায় ৩,৫৫০টি সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে পৌঁছলেন জাহ্নবী

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের