ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সন্ধ্যা নামছে ধীরে ধীরে। জম্মুর ঐতিহাসিক রঘুনাথ মন্দিরে তখন ভক্তদের আনাগোনা বাড়ছে। ঘণ্টার ধ্বনি, শঙ্খের আওয়াজ আর ধূপের গন্ধে চারপাশ যেন এক অন্য আবহে মোড়া। ঠিক সেই সময় মন্দিরের গর্ভগৃহে চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য। গেরুয়া শাড়ি পরা একদল তরুণী হাতে প্রদীপ নিয়ে আরতির প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ পর তাঁদের কণ্ঠে ভেসে ওঠে মন্ত্রোচ্চারণ। তারপর শুরু হয় সন্ধ্যারতি। উপস্থিত বহু মানুষের কাছে সেই দৃশ্য ছিল অবিশ্বাস্য।

১৮৩৫ সালে নির্মিত রঘুনাথ মন্দির বহু ইতিহাসের সাক্ষী। কিন্তু এবার যে ইতিহাস লেখা হচ্ছে, তা অন্যরকম। কারণ, এতদিন যে দায়িত্ব শুধুমাত্র পুরুষদের হাতেই সীমাবদ্ধ ছিল, সেই পবিত্র আচার পরিচালনার মঞ্চে এখন উঠে এসেছেন মহিলারাও। এই পরিবর্তনের সূত্রপাত এক বছর আগে। মহারাজা হরি সিংয়ের পরিবারের সদস্য কুনওয়ারানি ঋতু সিং মনে করেছিলেন, সময় এসেছে পুরনো ধারণাগুলিকে নতুন করে ভাবার। দেবীকে শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়, কন্যাদের সম্মান জানিয়ে বিশেষ আচার পালন করা হয়, অথচ মন্দিরের আচার-অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মহিলাদের সুযোগ দেওয়া হবে না, এই বৈপরীত্যই তাঁকে ভাবিয়েছিল। সেই ভাবনা থেকেই শুরু হয় প্রশিক্ষণ কর্মসূচি। প্রথমে কয়েকজন তরুণীকে নিয়ে শুরু হলেও এখন সেই সংখ্যা দেড়শোর কাছাকাছি। প্রতিদিন নিয়ম করে তাঁরা মন্ত্রপাঠ, পূজারীতি এবং ধর্মীয় আচারের প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী দিনে যজ্ঞ ও হোম পরিচালনার শিক্ষাও দেওয়া হবে তাঁদের।

আরও পড়ুনঃ মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

মন্দিরে আসা ভক্তদের অনেকেই বলছেন, তাঁরা যেন পরিবর্তনের এক জীবন্ত মুহূর্তের সাক্ষী। কারও চোখে বিস্ময়, কারও চোখে গর্ব। কারণ বিষয়টি শুধুমাত্র আরতির যোগ দেওয়ার নয়, এটি এমন এক যাত্রা, যেখানে বিশ্বাসের পথচলায় মহিলারাও সমানভাবে অংশ নিচ্ছেন। রঘুনাথ মন্দিরের প্রদীপের আলো তাই আজ শুধু দেবমূর্তির সামনে জ্বলছে না। সেই আলো ছড়িয়ে পড়ছে সমাজের মানসিকতাতেও। পুরনো প্রথার ভিত নড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনার যে দরজা খুলছে, তারই নীরব সাক্ষী হয়ে রয়েছে জম্মুর এই প্রাচীন মন্দির।

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮