লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভার দলনেতার পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হটানোর জন্য কোমর কষে ঝাঁপালেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। আর ওই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন এক মহিলা সাংসদ। সূত্রের খবর, ওই উদ্যোগে ইতিমধ্যেই প্রায় ১০ সাংসদ সামিল হয়েছেন। আরও ৫ সাংসদের সমর্থন পাওয়ার চেষ্টা চলছে। অভিষেককে দলনেতার পদ থেকে সরানোর উদ্যোগ নেওয়া ওই মহিলা সাংসদ ইতিমধ্যেই ঘনিষ্ঠদের বলেছেন, ‘বিধানসভায় ‘ধুরন্ধর-১’ হয়েছে, এবার লোকসভায় ‘ধুরন্ধর-২’ দেখা যাবে।’

গত বছরই অসুস্থতার কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সিদ্ধান্ত মানতে না পারলেও কেউ বিরোধিতা করেননি। তবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই তৃণমূল কংগ্রেসে মুষলপর্ব শুরু হয়। ওই ভরাডুবির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ খুলতে শুরু করেছেন কাকলি ঘোষদস্তিদার-সহ একাধিক সাংসদ। শুধু তাই নয়, নিজেদের রাজনৈতিক স্বার্থ ‘সুরক্ষিত’ রাখতে তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুরত্ব তৈরি করেছেন। মমতার ডাকা বৈঠক বয়কট করার পাশাপাশি ধর্মতলায় দলনেত্রীর ধর্না কর্মসূচিতেও সামিল হননি।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার পদ থেকে সরানোর জন্য আসরে নেমেছেন বেশ কয়েকজন তৃণমূল সাংসদ। তার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক সাংসদ রয়েছেন। গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রতীকে ২৯ জন সাংসদ জিতেছিলেন। বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পরে ওই আসনটি শূন্য রয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ২৮। লোকসভার দলনেতার পদ থেকে অভিষেককে সরাতে কমপক্ষে ১৫ জন সাংসদের সমর্থন দরকার। ইতিমধ্যেই দলের সেলিব্রিটি সাংসদরা ঘনিষ্ঠদের কাছে দল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর ইচ্ছেপ্রকাশ করেছেন। তাছাড়া হাওড়ার একজন, দক্ষিণ ২৪ পরগনার একজন, উত্তর ২৪ পরগনার ২ জন, বীরভূমের একজন, মুর্শিদাবাদের ২ জন সাংসদ অভিষেক বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন। ১৫ জন সাংসদের স্বাক্ষর জোগাড় করে দলনেতা, উপদলনেতা ও মুখ্যসচেতক চূড়ান্ত করে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। যিনি অভিষেককে হটানো প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন তিনিই সংসদীয় দলনেত্রী হবেন। যদিও দলের বিক্ষুব্ধ সাংসদদের এমন উদ্যোগ নিয়ে মন্তব্য করতে চাননি লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলা শাসক হয়ে নজির গড়লেন কিশোর

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও