পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষকৃত্যের আচার-অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ৯ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে পরিবারগুলির উপর।

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফিরোজপুরে। জানা গিয়েছে, পিকআপ ভ্যানে মোট ২৮ জন যাত্রী ছিলেন। মৃতদের পরিবার ও আত্মীয়-স্বজনেরা জলালাবাদ এলাকা থেকে এক বৃদ্ধা আত্মীয়ার শেষকৃত্য ও পরবর্তী ধর্মীয় আচার সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই তিন পুরুষ ও এক মহিলাসহ চারজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও চারজন প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদকোটের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রিয়জনদের হারানোর শোকে ভেঙে পড়েন তাঁরা।

আরও পড়ুনঃ আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফিরোজপুর-ফাজিলকা সড়কের এই অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। গত কয়েক বছরে এখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। বারবার প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দ্রুত এই সরু জাতীয় সড়ক প্রশস্ত করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অবিলম্বে রাস্তা সম্প্রসারণ না হলে ভবিষ্যতেও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ