রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। মহানন্দা নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় চার যুবক। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদহের রতুয়া-২ ব্লকের পীরগঞ্জ গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর,  ওই চার যুবক মিলে রিলস বানাচ্ছিলেন মহানন্দা নদীর পাড়ে। তখনই হঠাৎ একজন পা পিছলে যায়। সঙ্গে সঙ্গে আরও তিনজন নদীতে পড়ে যায়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিন যুবকের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ এক যুবকের আত্মীয় বলেন, ‘আমাদের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই মহানন্দা নদী। কিন্তু ও যে কখন বাড়ির বড়দের না জানিয়ে বন্ধুদের সঙ্গে নদীতে চলে এল, আমরা কেউই টের পাইনি। 

আরও পড়ুন-পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

সম্প্রতি, কাঁসাই নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয় তিন কিশোরের। ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত এ্যানিকেত বাঁধে। মৃত তিন জনেরই বাড়ি খড়গপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে তিন জনের দেহ উদ্ধার করে নিয়ে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। সূত্রের খবর, সূর্যোদয় দেখার জন্য ছয় বন্ধু গিয়েছিল নদীঘাটে। সেখানে গিয়ে এক বন্ধু নদীতে স্নান করতে নামে। দুই বন্ধু তাকে সঙ্গ দেয়। নদীর গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যায় তিন জন।

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১