শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, শীতলকুচি: আত্মঘাতী কোচবিহারের তৃণমূল নেতা দিলীপ দেবনাথ। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়া থেকে একাধিক দুর্নীতির অভিযোগ ছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃত তৃণমূল নেতা কোচবিহারের গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য লক্ষ্মী দেবনাথের স্বামী ছিলেন। রবিবার সকালে শীতলকুচির গোসাইরহাট বাজার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে শীতলকুচির গোসাইরহাট বাজারে একজনের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। প্রথমে তাঁকে কেউ চিনতে পারেননি। পরে জানতে পারেন তিনি কোচবিহারের গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য লক্ষ্মী দেবনাথের স্বামী। নিজের এলাকায় সক্রিয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ভোটের ফল প্রকাশের পর থেকে শীতলকুচিতে শ্বশুরবাড়িতে থাকছিলেন দিলীপ দেবনাথ। রবিবার বাজারে গিয়ে আত্মঘাতী হন তিনি। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

শনিবার তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন বলে জানা গিয়েছে। তারপরেই আত্মঘাতী হলেন তিনি। পরিবারের সদস্যরা কেউ বুঝতে পারছেন না কেন আত্মঘাতী হয়েছেন তৃণমূল নেতা। দেহটি দেখেই থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। কার কার কাছ থেকে টাকা নিয়েছিলেন, কোন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তদন্ত করে দেখছে পুলিশ।

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা