বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের সাজ খোলার আগেই ভেঙে চুরমার হয়ে গেল সংসার করার স্বপ্ন! মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই কনের সিদ্ধান্তে শেষ হয়ে যায় সম্পর্ক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। সমস্ত রীতি-নীতি মেনে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হয়েছিল। শেষ পর্যন্ত কনের সিদ্ধান্তেই বিয়ে ভাঙার পথে এগোয় দুই পরিবার। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ফতেহপুর এলাকার এক তরুণীর সঙ্গে সদ্দিপুর পট্টির এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল। তারপরেই বিয়ের নির্ধারিত দিন এলে বিকেলে ধুমধাম করে বরযাত্রী আসে। অতিথি আপ্যায়ন, ভোজ এবং বিয়ের সমস্ত নিয়ম সম্পন্ন হওয়ার পরই পরিস্থিতি বদলাতে শুরু করে। অভিযোগ, বিয়ের পর যৌতুক সংক্রান্ত বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কনের পরিবারের দাবি, বরের পক্ষ থেকে একটি মোটরবাইকের দাবি করা হয়, যা নিয়ে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে এবং দুই পরিবারের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। 

আরও পড়ুন: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

এর মধ্যেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় অশোভন আচরণের অভিযোগ ওঠে। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। বিবাদ মেটানোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের প্রবীণদের ডাকা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান বের হয়নি। এই ঘটনার জেরে সদ্য বিবাহিত কনে জানিয়ে দেন, তিনি ওই বাড়িতে যেতে রাজি নন এবং এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চান না। তার এই সিদ্ধান্তের পর দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত প্রায় ১০ টা নাগাদ কনেকে ছাড়াই বরযাত্রীরা ফিরে যান। ঘটনাটি ঘিরে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার