প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও সিনেমার দৃশ্য নয়, বাস্তবের ঘটনা ! কলেজ চত্বরে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র উঁচিয়ে হুমকি দিতে দেখা গেল এক যুবককে। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল চর্চা। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার ডেরাবিশ কলেজে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক ধারালো অস্ত্র হাতে দুই ছাত্রীর সামনে দাঁড়িয়ে তাদের ভয় দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি দিনের বেলায় কলেজের প্রধান গেটের কাছেই ঘটে। অভিযুক্ত যুবকের হাতে ছিল একটি ধারালো ভুজালি জাতীয় অস্ত্র। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত অবস্থায় থাকা এক ছাত্রীর সামনে দাঁড়িয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন তাঁরই এক সহপাঠী। যুবকটি বারবার অস্ত্র উঁচিয়ে ভয় দেখালেও ওই ছাত্রী সাহসিকতার সঙ্গে বন্ধুর পাশে দাঁড়িয়ে থাকেন। ঘটনাটি সামনে আসতেই ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, অভিযুক্তের নাম হৃতিক রঞ্জন। তিনি ডেরাবিশ কলেজেরই ছাত্র এবং মিরাপটানা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একতরফা প্রেমঘটিত কারণ থেকেই এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই যুবক এক ছাত্রীকে বিরক্ত করছিল এবং বিয়ে নিয়ে চাপ সৃষ্টি করছিল। পাশাপাশি জনসমক্ষে তাঁর আক্রমণাত্মক আচরণের অভিযোগও উঠেছে। ঘটনার খবর পাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। স্থানীয় থানার আধিকারিক অম্বিকা দাস জানিয়েছেন, অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক