​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,​সাগরদিঘি: মুর্শিদাবাদ জেলায় আবারও পুলিশি অভিযানে ধরা পড়ল এক বাংলাদেশি পরিবার। একই পরিবারের মোট পাঁচজন সদস্যকে অবৈধভাবে প্রবেশ করার অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার(Sagardighi P.S.) ধুমারপাহাড় এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন উজির আলি (৪৩), তাঁর স্ত্রী জাইনুর খাতুন (৩৬) এবং তাঁদের তিন নাবালক পুত্র—শিহাদ শেখ (১৫), ইনজামুল হক (১০) ও আব্দুল সামাদ শেখ (৪)। ধৃতদের আসল বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় ১৩ বছর আগে উজির আলি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে। এরপর সে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ধুমারপাহাড়(Dhumarpahar) এলাকায় পাকাপাকিভাবে বসবাস শুরু করে। ধৃত উজির আলি মূলত প্রথমে দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করত। সেই উপার্জনের টাকা দিয়ে ধুমারপাহাড় এলাকায় ১৫ শতক জমি কিনে একটি বাড়িও তৈরি করে সে। শুধু তাই নয়, জাল নথির মাধ্যমে ভারতীয় ভোটার কার্ড এবং আধার কার্ডও বানিয়ে ফেলেছিল এই বাংলাদেশি নাগরিক।

ধৃত উজির আলিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পেরেছে, সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেন। সে তাঁর স্ত্রী ও বড় ছেলেকে সঙ্গে নিয়ে ভারতে এসেছিলেন। এরপর এ দেশে বসবাসকালীন তাঁর আরও দুটি সন্তানের জন্ম হয়। ধৃতদের মধ্যে বড় ছেলে অষ্টম শ্রেণিতে এবং মেজো ছেলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত। শনিবার ধৃত বাংলাদেশি পরিবারের সমস্ত সদস্যকে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে পুলিশ। এই চক্রের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মালদা, মুর্শিদাবাদ সীমান্তর পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলাতেও অবৈধ বাংলাদেশিরা সেই দেশে ফিরে যাওয়ার জন্য প্রতিদিন বিভিন্ন হোল্ডিং সেন্টারে আশ্রয় নিচ্ছেন। ভিড় জমাচ্ছেন একাধিক সীমান্তবর্তী চেকিং পোস্টগুলিতে।

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা