দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র দুমাসের মধ্যেই মোহভঙ্গ! সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সূত্রের খবর, আজ, সোমবার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। এদিন দুপুরেই রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা রয়েছে কোয়েলের। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। তৃণমূল যখন পশ্চিমবঙ্গে ক্ষমতাতে ছিল, তখন আখেড় গোছাতে সেই দলে নাম লিখিয়েছিলেন কোয়েল মল্লিক। কিন্তু বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল হারতেই সেই দলের সঙ্গে দূরত্ব বাড়ালেন কোয়েল। দুর্দিনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকেই সরে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, শুধুই সাংসদ পদে নয়, তৃণমূলও ছাড়তে পারেন কোয়েল। 

আরও পডুন: আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

যদিও এই বিষয়ে কোয়েল বা তৃণমূলের তরফে কিছুই জানানো হয়নি। রাজনৈতিক মহলের মত, শুধুমাত্র বিজেপির কাছে নিজের পয়েন্ট বাড়ানো ও গুডবুকে থাকতেই এই পদক্ষেপ করছেন টলিউড অভিনেত্রী। এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ পদে শপথ নিয়েছিলেন কোয়েল। তার মাত্র দুমাসের মধ্যেই সেই পদ ছাড়ছেন তিনি। তবে শুধুই কোয়েল নন, এদিন রাজ্য়সভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সুখেন্দু শেখর রায়ও। সূত্রের খবর, কোয়েলের সঙ্গেই তিনি পদত্যাগ পত্র জমা দেবেন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভার পর সংসদেও দুর্বল হচ্ছে মমতার তৃণমূল। রাজ্য়সভার সাংসদ পদ থেকে কোয়েল ও সুখেন্দু শেখরের পদত্যাগের ফলে সেই দুটি আসন ফাঁকা হয়ে যাবে। ফলে ওই দুই আসনে ফের উপনির্বাচন করাতে হবে। আর তাতে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি থাকবে বলেই মত রাজনৈতিক মহলের। কারণ, বাংলার বিধানসভায় পর্যাপ্ত বিধায়ক সংখ্যা রয়েছে বিজেপির কাছে। অন্যদিকে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের সংখ্যা বাড়তে থাকায় বিধানসভার পরিষদীয় দলের রাশও চলে যাচ্ছে মমতার হাত থেকে।

এদিন শুধু কোয়েল ও সুখেন্দু শেখরের পদত্যাগ নয়। দিল্লিতে জোর ধাক্কা খেতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আজ, সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন একাধিক তৃণমূল সাংসদ। মূলত সংসদীয় দলে ভাঙন ধরানোই লক্ষ্য কাকলিদের।

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন