তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাঝসমুদ্রে আমেরিকার মস্তানিতে চটে লাল ভারত। শুধুই মস্তানি নয়, মার্কিন নৌসেনার বারবার হামলায় জীবন বিপন্ন হচ্ছে ভারতীয় নাবিকদের। সেই ঘটনায় বেজায় ক্ষুব্ধ নয়াদিল্লি। দুদিন আগে ওমান উপকূলের কাছেই দ্বীপরাষ্ট্র পালাউয়ের ‘ম্যারিভেক্স’ ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল মার্কিন নৌসেনা। যাতে ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। যদিও তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়। সেই ঘটনার রেশ কাটতে কাটতেই ফের আজ, বুধবার আরও একটি তেলবাহী ট্যাঙ্কার সেটেবেল্লোতে ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন নৌসেনা। স্থান সেই ওমান উপকূল। যার ফলে সেটি ডুবে যায়। ওই ট্যাঙ্কারেও ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। এই হামলার খবর পেয়ে ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা গেলেও বাকি তিনজন এখনও নিখোঁজ বলে জানাল ভারতের বিদেশমন্ত্রক।

আরও পডুন: ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

আর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। শুধুই তলব নয়, আমেরিকার রাষ্ট্রদূতকে কূটনৈতিক প্রতিবাদ চিঠিও ধরিয়েছে ভারত। আজ, বুধবার ভারতের বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব নগরাজ নাইডু এই বিষয়ে বলেন, ‘ওমান উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কার সেটেবেল্লোর উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন ওই ট্যাঙ্কারে। যাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা গিয়েছে। বাকি তিন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ। উদ্ধারকাজ চলছে।’ বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ওই তিন ভারতীয় নাবিককে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। 

এদিকে তেলবাহী ট্য়াঙ্কার সেটেবেল্লোর হামলার খবরের সত্যতা স্বীকার করেছে আমেরিকা। তারা জানিয়েছে, এদিন দুপুরে তাদেরই নৌসেনা ওই ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সূত্রের খবর, এই তেলবাহী ট্যাঙ্কারটিও দ্বীপরাষ্ট্র পালাউয়ের ছিল। তাই হামলা চালিয়েছে আমেরিকার নৌসেনা। দ্বীপরাষ্ট্র পালাউয়ের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তারপরেও সেই দ্বীপরাষ্ট্রের জাহাজগুলি হরমুজ প্রণালি টপকে তেল বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তাই সেগুলিতে হামলা চালাচ্ছে মার্কিন সেনা। যদিও বিষয়টি ভালো চোখে দেখছে না নয়াদিল্লি।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ