অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অফিসে এমন কোনও সহকর্মী আছেন, যার ফোন বা মিটিংয়ের নোটিফিকেশন দেখলেই অজান্তে বেড়ে যায় আপনার চাপ? বেশিরভাগ মানুষই এমন প্রশ্নের উত্তর দেন অনুভূতি বা অভিজ্ঞতার ভিত্তিতে। তবে বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই উত্তর খুঁজেছেন একেবারে তথ্য-প্রমাণের সাহায্যে।

প্রযুক্তির যুগে শরীরের নানা তথ্য হাতের মুঠোয় এনে দিয়েছে স্মার্ট ডিভাইস। সেই সুবিধাকেই কাজে লাগিয়ে নিজের ফিটনেস ট্র্যাকার থেকে পাওয়া হার্ট রেটের তথ্য বিশ্লেষণ করেন ওই প্রযুক্তিকর্মী। শুধু তাই নয়, সেই তথ্যকে মিলিয়ে দেখেন অফিসের মিটিং ক্যালেন্ডারের সঙ্গে। উদ্দেশ্য একটা, কোন বৈঠক বা কোন সহকর্মীর সঙ্গে আলোচনা তাঁর মানসিক চাপ সবচেয়ে বেশি বাড়িয়ে দেয়, তা খুঁজে বের করা। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, প্রতি মিনিটের হৃদস্পন্দনের তথ্য সংগ্রহ করে তা মিটিংয়ের সময়সূচি ও অংশগ্রহণকারীদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। এরপর তৈরি হয় এক অভিনব তালিকা, যাকে তিনি মজার ছলেই নাম দিয়েছেন ‘স্ট্রেস লিডারবোর্ড’। অর্থাৎ, কোন সহকর্মীর উপস্থিতিতে তাঁর হৃদস্পন্দন সবচেয়ে বেশি বেড়েছে, সেই হিসাবই উঠে আসে তালিকার শীর্ষে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হয়েছে, তবু এই অভিনব উদ্যোগ মুহূর্তের মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ ৩৫০ বছরের ঘুম ভেঙে বিশ্বমঞ্চে রাজগড়, সৌন্দর্যে হার মানাল বহু নামী হোটেলকেও

অনেকেই এই পরীক্ষাকে কর্মক্ষেত্রের চাপ বোঝার নতুন উপায় হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, হৃদস্পন্দন বৃদ্ধির পিছনে একাধিক কারণ থাকতে পারে। খাবার খাওয়ার সময়, শারীরিক পরিশ্রম, ঘুমের অভাব কিংবা কাজের চাপও এর জন্য দায়ী হতে পারে। তবে বিতর্ক যাই থাকুক না কেন, একটি বিষয় স্পষ্ট,  প্রযুক্তির সাহায্যে নিজের আচরণ, অনুভূতি এবং মানসিক অবস্থাকে বোঝার প্রবণতা দ্রুত বাড়ছে। আর সেই পথেই এক ধাপ এগিয়ে গিয়ে বেঙ্গালুরুর এই প্রযুক্তিকর্মী দেখিয়ে দিলেন, অফিসের চাপের উৎস খুঁজতেও এখন ভরসা করা যায় ডেটার উপর।

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাশবিক! ১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণ, ছুড়ে ফেলা হল তিনতলা থেকে

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়