হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: একেই বোধহয় বলে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’। হরমুজ প্রণালী পার করা ভারতীয় নাবিকদের জাহাজে হামলার দায় এবার ইরানের কাঁধে চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হুশিয়ারি দিয়ে বলেছেন, ‘ভারতীয় জাহাজে হামলা বরদাস্ত করা হবে না।’ আজ শুক্রবার (১২ জুন) সমাজমাধ্যম ‘’ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘গত রাতে (বৃহস্পতিবার) হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আসা ভারতীয় জাহাজগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে ওই হামলা ব্যর্থ হয়েছে। এই ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

গত ১০ জুন থেকে ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিকবাহী তিনটি জাহাজের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রথমে হামলা চলে পালাউয়ের সেট্টেবেলোর উপরে। ওই জাহাজে ২৪ জন ভারতীয় কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা গিয়েছে। তিন জন মারা যান। ওই ঘটনার পরেই দিল্লিতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্‌সকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় ভারতের বিদেশ মন্ত্রক। তার কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় নাবিকবাহী আরও দুই জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী।

এমনকি সদর্পে ওই হামলার দায় স্বীকার করে বিবৃতিও দেয় পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সেন্ট্রাল কমান্ড। সমাজমাধ্যমে বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের তরফে বলা হয়, ‘গিনি-বিসৌয়ের পতাকাবাহী জাহাজ জলবীর ওমান উপসাগর দিয়ে ইরানের তেল পরিবহণ করার চেষ্টা করছিল। আমেরিকান বিমান থেকে ওই জাহাজের ইঞ্জিনরুম লক্ষ্য করে পর পর দু’টি ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র ছো়ড়া হয়েছে। মার্কিন বাহিনীর নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারছিলেন না ওই জাহাজের কর্মীরা।’

ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করার পাশাপাশি যুদ্ধবিরতির জন্য শান্তিচুক্তি নিয়েও তেহরানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘ইরান শান্তিচুক্তি নিয়ে সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশ করেছে, তার সঙ্গে চুক্তির খসড়ার বাস্তবিক কোনও মিল নেই। ইরানকে বিশ্বাস করে কোনও সমঝোতা করা মুশকিল।’

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ