বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর অভিযোগে গ্রেফতার অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার (Probodh Sarkar)। তাঁর বিরুদ্ধে পুরসভার গুরুত্বপূর্ণ নথি ও একাধিক পরিচয়পত্র পোড়ানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে অশোকনগর পুরপ্রধানের বাড়ির বাগানে আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। প্রথমে বিষয়টি না বুঝতে পারলেও পরে সন্দেহ হয় তাঁদের। এরপর স্থানীয় মানুষজন সহ বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে আসেন। তাঁরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে ঘর থেকে বের হননি পুরপ্রধান প্রবোধ সরকার। এরপরই খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে। পুলিশ এসে অবশেষে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে। তাঁকে প্রশ্ন করা হলে পুরপ্রধান দাবি করেন, বাগানে শুকনো পাতা পোড়াচ্ছিলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, শুকনো পাতা নয়। অন্যকিছু পোড়ানো হয়েছে। পুরসভা ও বিভিন্ন সরকারি নথি সহ পরিচয়পত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ তোলেন তাঁরা। বাগানে গিয়ে পোড়া নথি ও পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনায় পুরপ্রধানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে আবাস যোজনা সহ একাধিক অভিযোগ উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুরসভার নথি বাড়িতে এনে কেন পোড়ানো হচ্ছিল, কী নথি ছিল, সেই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকারকে।

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?